মানুষ নাকি দানব! একি নারকীয় দৃশ্য - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, June 8, 2020

মানুষ নাকি দানব! একি নারকীয় দৃশ্য

মানুষ নাকি দানব! একি নারকীয় দৃশ্য 




  পুষ্পিতা সিনহা ;  সভ্য সমাজের মানুষ একেরপর এক নারকীয়তার নির্দশন দিয়েই চলেছে। কেরলের হস্তিনী হত্যা। সেই ঘটনা ঘটার সপ্তাহ না যেতেই আরও এক নারকীয় ঘটনা। দুষ্কৃতীরা হিমাচল প্রদেশের বিলাসপুর অঞ্চলের একটি গর্ভবতী গরুকে গমের দানার সঙ্গে বাজি মিশিয়ে খাইয়ে দেয়। সেই খাবারের সঙ্গে বাজিটি মুখে যাওয়া মাত্রই ফেটে যায়। তারপর গরুর চোয়ালের একাংশ উড়ে যায়। সেই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করা হয়। এই দৃশ্য দেখে শিউরে ওঠে নেটিজেনরা। 





            আরও এক নৃশংসতার কান্ড। উওর প্রদেশের ঔরঙ্গাবাদে ঘটেছে। সোশ্যাল মিডিয়ার ভিডিও তে দেখা গেছে, বাইকের পিছনের রডে চেন দিয়ে বাধা কুকুর। সেটি শুধুমাত্র যে বাধা রয়েছে তা নয়, মহাউল্লাসের সঙ্গে বাইক ছোটাচ্ছে দুই যুবক। আর কুকুরটি যন্ত্রণায় আর্তনাদ করছে। সেই আর্তনাদের শব্দে তারা আরও আনন্দিত হচ্ছে।
             ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট হওয়ার পর ক্ষুব্ধ পশুপ্রেমীরা তার সঙ্গে সাধারণ মানুষও। দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রিভেনশন  অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্টের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনা আমাদের মনে একটিমাত্র প্রশ্ন জাগিয়ে দেয়। আর সেটি হল এরা কি সত্যিই মানুষ?

No comments:

Post a Comment