১০০ বছর বয়সে প্রয়াত ক্রিকেটার বসন্ত রাইজি
পুষ্পিতা সিনহা; ভারতের ক্রিকেট জগতে শোকের ছায়া। গত জানুয়ারিতে পা দিয়েছেন ১০০ বছরে, ভারতের বয়স্কতম প্রথম ক্রিকেটার। শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। তিনিই ছিলেন দেশের বয়স্কতম জীবিত ক্রিকেটার। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
বসন্ত রাইজির জামাই সুদর্শন নানাবতী পিটিআইকে সংবাদসংস্থাকে বলেছেন, শুক্রবার মুম্বইয়ের ওয়াকেশ্বরে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই রাত্রি ২টো ২০ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যু হয় বার্ধক্য জনিত কারণে।
১৯৩৯ সালে তিনি ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় খেলেন। তবে তিনি শূন্য রানেই আউট হন। ১৯৪০ সালে তিনি ৯ টি ম্যাচ খেলেন। ২৭৭ রান করেন তিনি। ক্রিকেট খেলার বাইরে তিনি একজন চার্টাড অ্যাকাউন্টানট ছিলেন।
জানুয়ারি মাসে ১০০ বছরের জন্মদিন উপলক্ষে দুই কিংবদন্তি শচীন তেন্ডুলকর ও স্টিভ ওয়ার পাশে বসে '১০০' লেখা কেক কেটেছিলেন রাইজি। তাঁর মৃত্যুতে ভারতীয় ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া।

No comments:
Post a Comment