কল্যাণী:-জয় গোস্বামীর ভাষায় "যাদের স্বাভাবিক জীবনে নুন নেই ঠান্ডা ভাতে"তাদের কিভাবে দিন কাটছে সেটা উপলব্ধি করা হয়তো খুব সম্ভব নয় কিন্তু তাদের পাশে থেকে নূন্যতম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় এমন চিন্তা ভাবনা করল কল্যাণী গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ।কলেজের ছাত্র সংগঠনের পক্ষ থেকে "Walking an Extra Mile"নামের একটি মহৎ উদ্যোগ গ্রহন করা হয় সহযোগিতায় "ঝিনুক" "উড়ান"সহ আরও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।
সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে বিভিন্ন সময় উদ্যোগী হয়েছে তরুন ছাত্রদল এবারও তার ব্যতিক্রম হয়নি কল্যাণী গভঃ ইন্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে লকডাউনের শুরু থেকে সমাজের বিভিন্নভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া ও দুস্থঃ মানুষজনদের কাছে তাদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।লকডাউনের পূর্বে ছুটি পড়ে গেছিল কলেজে তাই হোষ্টেল থেকে সবাই নিজের বাড়ি চলে যায়।এই অবস্থায় শুরু হয় লকডাউন,কর্মহীন ও দুস্থঃ মানুষজনকে দেখে থাকতে না পেরে অনলাইনে গ্রুপ বানিয়ে নিজ নিজ এলাকায়(বাঁকুড়া,মালদা,২-বর্ধমান,২-২৪পরগনা,নদিয়া জেলায়, হাওড়া, মুর্শিদাবাদ, পুৱুলিয়া ) মুদিখানার দ্রব্য(চাল,ডাল,আলু প্রভৃতি) সহ শুকনো খাবার কিংবা কখনো রান্না করা খাদ্যসামগ্রী বিতরন করেন তরুন ছাত্রদল।শুধু তাই নয় শিশুদের জন্য বেবিফুডও সরবরাহ করে তারা।ডিজিট্যাল মাধ্যমকে কাজে লাগিয়ে প্রচার ও অর্থ সাহায্যের মাধ্যমে তাদের এই মহৎ উদ্যোগ সাফল্যমন্ডিত হয়।এই প্রসঙ্গে কলেজ ইউনিয়ন ৱ জেনাৱেল সেক্রেটরি জয় শর্মা জানান"কলেজ এর প্রতিটা শিক্ষক, প্রাক্তন দাদা -দিদি ও ছাত্র-ছাত্রীৱ প্রচেস্টায় এটি সম্পন্ন হচ্ছে। আমাদের সামর্থ্যমত অল্প সাহায্যটুকুই খেটে খাওয়া মানুষগুলোর এই দুঃসময়ে হাসি ফোটাতে পারে অনেকটা। আমাদের এই প্রচেষ্টাকে সফলতর করার পথে আপনারা সকলে পাশে থাকবেন এই আশা রাখি।"
আপনিও মনে করলে কল্যাণী গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্টস ইউনিয়ন এৱ এই উদ্যোগে সামিল হতে পারেন।নীচের দেওয়া বিস্তারিত থেকে
CIF No.: 88749975358
Account No.: 35322225192
IFSC Code: SBIN0007089
Name - Arijit Das
UPI Id - arijitdas.das148@oksbi
No comments:
Post a Comment