১০ই জুন শুরু হচ্ছে শুটিং , সতর্কতার পরামর্শ দিলেন দেব - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, June 9, 2020

১০ই জুন শুরু হচ্ছে শুটিং , সতর্কতার পরামর্শ দিলেন দেব

১০ই জুন শুরু হচ্ছে শুটিং , সতর্কতার পরামর্শ দিলেন দেব



রৌনক ধর,কলকাতা; করোনা ভাইরাস এর জেরে প্রায় ৩ মাস শুটিং বন্ধ, অবশেষে ১০ই জুন থেকে শুরু হচ্ছে সিনেমা , সিরিয়াল, ওয়েব সিরিজ এর শুটিং। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে টলিপাড়ায় স্যানিটাইজেশন এর কাজ। 


অভিনেতা দেব জানিয়েছেন যে 'এই রকম পদক্ষেপ নিতেই হতো'।
 ' কোনও সরকার এর পক্ষে সম্ভব নয় ৫ মাস ধরে লকডাউন করে রাখার।শুধু আমাদের ইন্ডাস্ট্রি এর নয়, অনেকের কাছেই তাদের নিজেদের সংসার চালানোর মতো টাকা নেই, এই পরিস্থিতি তে রাজ্যের কোনোমতেই সম্ভব নয় ৫ মাস ধরে লকডাউন করে রাখার তাই সরকারের নিয়ম বিধি মেনেই কাজ শুরু হোক। তবে এটাও মাথায় রাখতে যাতে কাজ করতে গিয়ে কেউ করোনা আক্রান্ত না হয়। সব কিছু মেনেই সবাই কে এগিয়ে চলতে হবে' জানালেন দেব।
      টানা ৮৩ দিন ধরে শুটিং বন্ধ । ঘরে বসে থাকার পর অবশেষে ১০ই জুন থেকে শুটিং শুরু হচ্ছে। তবে নানান রকম বিধি নিষেধ মেনেই হবে শুটিং। তবে টলি তারকাদের সব থেকে আনন্দের বিষয় যে তারা আবার ৮৩ দিন পর আবারও 'লাইট, ক্যামেরা এবং অ্যাকশন' শব্দগুচ্ছ শুনতে পাবে।

No comments:

Post a Comment