সেলফির দাম ১০০টাকা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, June 9, 2020

সেলফির দাম ১০০টাকা

সেলফির দাম ১০০টাকা



শ্রেয়া সাহা; আপনি কী জানেন মলে গিয়ে একটা সুন্দর সেলফি তুলতে কী প্রয়োজন? একটা ভালো ফ্রন্ট ক্যামেরা যুক্ত ফোন! আইফোন! এইটুকুতেই কী আপনি সীমাবদ্ধ?

যদি এর চেয়ে চেয়ে বেশি কিছু না জেনে থাকেন। তাহলে এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য।

নিশ্চয়ই জানেন, আনলক ওয়ানে খুলেছে অনেক শপিং মল। সামাজিক দূরত্ব, মাস্ক, গ্লাভস একাধিক নিয়ম মেনেই কলকাতা সহ অন্যান্য জেলার মল গুলিও তো খুলেছে।


কিন্তু অভিনব উদ্যোগ নিয়েছে একাধিক শপিং মল। কী সেই উদ্যোগ? মলে ঢুকতে গেলে মাথাপিছু ১০০ টাকার টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তাই মলে ঢুকে সেলফির দাম ১০০ টাকা। কিন্তু ১০০টাকায় আপনি কটা সেলফি তুলবেন, তা আপনার ব্যাপার।

মলে ঢুকতেই দিতে হবে ১০০ টাকা! কারন অনেকেই কিছু না কিনেও নিছক বাহানায় মলে এসে ভিড় জমাচ্ছেন, সেলফি তুলছেন, আড্ডা দিচ্ছেন আর মলের স্যানিটাইজার ব্যবহার করে চলে যাচ্ছেন। আর তাই নিছক বাহানায় মলে ঢুকতে গেলে লাগবে মাথা পিছু ১০০টাকা।




No comments:

Post a Comment