করোনা সংক্রমন ঠেকাতে এবার পড়ুয়াদের জন্য নতুন ঘোষণা রাজ্য সরকারের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, June 12, 2020

করোনা সংক্রমন ঠেকাতে এবার পড়ুয়াদের জন্য নতুন ঘোষণা রাজ্য সরকারের

করোনা সংক্রমন ঠেকাতে এবার পড়ুয়াদের জন্য নতুন ঘোষণা রাজ্য সরকারের



 
সৌমি মুখার্জী : দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে  লকডাউন চালু করা হয়েছিল, ফলে সাধারণ মানুষের রুটি রোজগার সব বন্ধ। এই পরিস্থিতিতে অনেকেরই মাস্ক ও স্যানিটাইজার কেনা সম্ভব হয়ে উঠছে না। তাই তাদের কথা মাথায় রেখে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন যে, এবার থেকে মিড ডে মিলের সঙ্গে পড়ুয়াদের দেওয়া হবে মাস্ক ও সাবান। 





          এই লকডাউন চলাকালীনই মিড ডে মিল নিয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার।  লকডাউন পরিস্থিতিতেই প্রতিটি পড়ুয়াকে ৩ কেজি চাল ও ৩ কেজি আলু দেওয়া হয় । যদিও একটি নির্দিষ্ট  দিনে এই চাল ও আলু পড়ুয়াদের অবিভাবকদের হাতে তুলে দেওয়া হয় । এই সামগ্রী সংগ্রহের সময় সমস্ত সরকারি নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক ব্যবহার করে  অভিভাবকদের হাতে সামগ্রী তুলে দেওয়া হত। এবার থেকে শুধু চাল ও আলু না মাস্ক ও সাবান দেওয়া হবে পড়ুয়াদের। আর্থিক ভাবে দুর্বল পরিবার গুলির বাচ্চা দের এর দ্বারা কিছুটা হলেও করোনা সংক্রমনের সম্ভবনা কমবে, এমন টাই আশা রাখা যাচ্ছে।

No comments:

Post a Comment