পুষ্পিতা সিনহা : প্রত্যেকের দৈনন্দিন জীবনে গুগলের ভূমিকা অনস্বীকার্য। কোনো কিছু জানতে গেলেই আমাদের ভরসা শুধুমাত্র গুগল। কারণ এখান থেকে আমরা যাবতীয় যাবতীয় তথ্য পেয়ে থাকি। এবার সেই গুগল নিয়ে এল কাজ খোঁজার অ্যাপ। আগে অন্যান্য দেশে এই অ্যাপ এনেছে গুগল এবার ভারতে আসতে চলেছে। লকডাউনের জেরে কাজ হারিয়েছে বহু মানুষ। গুগল জানিয়েছে, 'কর্ম' নামের অ্যাপের সাহায্যে দেশের বিভিন্ন প্রান্তের নানা সংস্থার এন্ট্রি লেভেল কাজের খোঁজ পাওয়া যাবে।
২০১৮ সালে প্রথমে বাংলাদেশে এই অ্যাপ আনা হয়। তারপর ২০১৯ সালে ইন্দোনেশিয়াতে চালু করা হয়। এই অ্যাপ কর্মসংস্থানের অন্যতম প্লাটফর্ম। এই অ্যাপ শুধুমাত্র কর্মপ্রার্থীদের কাজের সন্ধান দেবে তা নয় একই সঙ্গে বিভিন্ন সংস্থাকে কর্মীর খোঁজ দেবে। তাছাড়াও এই অ্যাপের সাহায্যে দক্ষতা তৈরির সুযোগও পাওয়া যাবে। গুগলের মাধ্যমে ২০ লাখ কাজের সংস্থান হবে।
ভারতে লকডাউনের জেরে কাজ হারিয়েছে বহু মানুষ। তাছাড়াও বিভিন্ন রাজ্যে আটকে পরা পরিযায়ী শ্রমিকরা কাজের অভাবে রয়েছেন। এই পরিস্থিতির মধ্যে এই অ্যাপ খুব কাজের হবে।
অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী ব্যাক্তি এই অ্যাপের সুযোগ পেয়ে থাকবে। প্রথমে গুগলের অ্যাপে ইউজারকে প্রথমে নিজের প্রোফাইল তৈরি করতে হবে। সিভি তৈরি করার জন্য এই অ্যাপের ভিতরে বিশেষ ফিচার রয়েছে।
অন্যদিকে অভিনেতা সোনু সুদ পরিযায়ী শ্রমিকদের কাজের জন্য একটি অ্যাপ এনেছেন। অ্যাপের নাম 'প্রবাসী রোজগার '। এই অ্যাপের সাহায্যে নির্মাণ শিল্প, বস্ত্র শিল্প, স্বাস্থ্য ক্ষেত্র , অটোমোবাইল প্রভৃতি ক্ষেত্রে কর্মখালির খবর পাওয়া যাবে।
' প্রবাসী রোজগার ' অ্যাপে যে শুধুমাত্র কাজের সুযোগ পাওয়া যাবে তা নয় , এর সাহায্যে স্পোকেন ইংলিশ ছাড়াও অন্য কিছু শেখার প্রশিক্ষণের সুযোগ থাকবে।
No comments:
Post a Comment