জানুয়ারিতে আসছে নতুন মুখ বিরাটের পরিবারে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, August 27, 2020

জানুয়ারিতে আসছে নতুন মুখ বিরাটের পরিবারে



সৌমিক কোনার:-কিছুদিন আগে বাবা হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এবার বাবা হতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে সন্তানসম্ভবা স্ত্রীর ছবি আপলোড করেন বিরাট কোহলি। একই ছবি শেয়ার করেন অনুষ্কা শর্মা।
এদিন সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি অনুষ্কা শর্মার সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন “And then, we were three! Arriving Jan 2021” অর্থাৎ, পরিবারের তৃতীয় সদস্য আসতে চলেছে জানুয়ারিতে। ছবিতে দেখা যাচ্ছে কালো প্রিন্টেড পোশাক পড়ে অনুষ্কা শর্মা হাসিমুখে বিরাটের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন। পিছনে দাঁড়িয়ে বিরাটের মুখেও খুশির আনন্দ। উল্লেখযোগ্য, এই খবর সোশ্যাল মিডিয়ায় আসতেই উচ্ছ্বাসিত হয়ে পরে বিরাট ও অনুষ্কার ফ্যানকূল।

অর্থাৎ নতুন বছরে বিরাট -‌অনুষ্কার ঘরে নতুন অতিথি আসতে চলেছে। হবু বাবা ও মাকে শুভেচ্ছা জানিয়েছেন তারকারা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। সবমিলিয়ে দারুন খুশির হাওয়া শর্মা ও কোহলি পরিবারে।

No comments:

Post a Comment