ঘরে বসেই জিমেল পাসওয়ার্ডের পুনরুদ্ধার - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, September 2, 2020

ঘরে বসেই জিমেল পাসওয়ার্ডের পুনরুদ্ধার


স্বাগতা মিস্ত্রী: অনলাইনের দুনিয়ায় এখন পাসওয়ার্ডের শেষ নেই। আইডির সংখ্যা যতো বাড়ছে গোপন নম্বরের সংখ্যাও সে হারে বাড়ছে। একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার নিরাপদ নয় বলে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা হয়।অনেকেই এখন গুগলের মেল সেবা জিমেল ব্যবহার করেন। অনেকে দীর্ঘদিন ই–মেলে ঢোকা না হলে এর পাসওয়ার্ড ভুলে যান, অনেকে কিছুতেই তার মেল এর  পাসওয়ার্ড মনে করতে পারেন না। তখন মেল-এ ঢোকা কঠিন। 
           আজকাল সব পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য একাধিক থার্ড পার্টি অ্যাপবাজারে এসেছে। কিন্তু অনেকেই সেই ধরনের কোন অ্যাপ ব্যবহার করেন না। তাই জিমেল - এর পাসওয়ার্ড ভুলে গেলে তা ফিরে পান নীচের উপায়ে।
১. জিমেল-এর লগ ইন পেজে গিয়ে ‘Forgot password?’ অপশনে ক্লিক করুন।

২. আপনার যদি জিমেল-এর বর্তমানে ব্যবহৃত পাসওয়ার্ড মনে না থাকে, তবে আগে ব্যবহার করা পাসওয়ার্ড দিন। যদি তাও মনে না থাকে, তবে ‘Try another way’ অপশনে যান।

৩. গুগল এ সময় আপনার জিমেল-এর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল ফোন নম্বরে ভেরিফিকেশন কোড পাঠানোর কথা বলবে।

৪. যদি আপনার ফোন কাছে না থাকে, তবে জিমেল খোলার সময় যে বদলি মেল অ্যাড্রেস দিয়েছিলেন, গুগল সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবে। আপনার জিমেল-এর সঙ্গে যদি বদলি কোনো মেল অ্যাকাউন্ট যুক্ত করা না থাকে, তবে আবার ‘Try another way’ অপশনে যান।

৫. গুগল এখন আপনি ঢুকতে পারবেন এমন যেকোনো মেল আইডি (ANY email ID) চাইবে। এ মেল আইডি দেওয়া হলে গুগল তাতে কোড পাঠাবে।

৬. গুগলের ওই কোড পেলে তা নিয়ে তা নিয়ে গুগলের ডায়ালগ বক্সে দিয়ে দিন।

৭. এ প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট উদ্ধার করতে পারবেন। একবার ঢুকতে পারলে নতুন পাসওয়ার্ডযুক্ত অ্যাকাউন্ট হালনাগাদ করুন। তাতে মোবাইল নম্বর ও বদলি ই–মেল যুক্ত করুন। আপনার পাসওয়ার্ড সহজে খুঁজে পাবেন—এমন কোনো নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে পারেন।
তবে পাসওয়ার্ড পরিবর্তন করে তা কোথাও লিখে রাখবেন না। সব সময় পাসওয়ার্ড মনে রাখার চেষ্টা করলে তা অ্যাকাউন্ট সুরক্ষার জন্য ভাল। নিজের কম্পিউটারে লগ ইন করার সময় ব্রাউজারে সেভ পাসওয়ার্ড করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন অন্য কেউ যেন আপনার কম্পিউটার ব্যবহার না করেন।

No comments:

Post a Comment