এবারের দীপাবলি হোক বাড়িতে! ভার্চুয়ালি অভিনন্দন জানান সকলকে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, November 14, 2020

এবারের দীপাবলি হোক বাড়িতে! ভার্চুয়ালি অভিনন্দন জানান সকলকে

এবারের দীপাবলি হোক বাড়িতে! ভার্চুয়ালি অভিনন্দন জানান সকলকে

টিএনই ডেক্স; অন্ধকারকে দূরে সরিয়ে আলোর আগমন ঘটে। অশুভ শক্তির পরাজয় ঘটিয়ে শুভ শক্তির জয় ঘটে। সেই রকমই গোটা বিশ্ব এই ভাইরাস থেকে মুক্তি পাবেই। দীপাবলি মানে আলো রাঙিয়ে ওঠে চারিদিক। চারিদিক জুড়ে শুধুই আলো। গোটা দেশে পাঁচ দিন যাবত এই উৎসব পালন করা হয়। এই উৎসব শুধুমাত্র ভারতেই হয় না ভারত ছাড়াও অন্যান্য অনেক দেশেই হয়ে থাকে।
                কার্তিক মাসে অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালন করা হয়। দীপাবলিতে দুই দেবীর পুজো হয়ে থাকে। হিন্দু শাস্ত্র মতে বাঙালিরা দীপাবলিতে কালী পুজো করেন। আর অবাঙালিরা লক্ষ্মী ও গনেশ পুজো করে থাকেন।


          ‌‌    উৎসব প্রতিবছরই আসে। উৎসব এলেই  চারিদিক আলোয় ঝকমক করে ওঠে। কিন্তু এবারের পরিস্থিতিটা অন্যবছরের থেকে অনেকটাই আলাদা। আপনাদের উৎসব পালন করতে হবে আবার অন্যদিকে করোনার বিধি মেনে চলতে হবে। তাই করোনার কথা মাথায় রেখে বাড়িতে ভার্চুয়ালি উৎসব পালন করুন। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের ভার্চুয়ালি মেসেজ পাঠান। ভিডিও কল করুন।
             বাংলায় বাজি পোরানোর নিষিদ্ধ করা হয়েছে‌। কেননা বাজির দূষণে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে দেয়। ফলে অনেকেই শ্বাসকষ্ট ভোগেন। এই জন্য এবার বাজি পোরানও থেকে বিরত থাকুন এবং কামনা করুন যাতে পরবর্তী পুজো হয় করোনা মুক্ত।

No comments:

Post a Comment