আজকে কেমন ছিল মানিকতলা বাজার ? - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, July 28, 2020

আজকে কেমন ছিল মানিকতলা বাজার ?

আজকে কেমন ছিল মানিকতলা বাজার ?




টিএনই ডেস্ক;  করোনার পরিস্থিতিতে দেশের বহু মানুষের চাকরি, ব্যবসা সব বন্ধ হওয়ার হয়েছে।
এমন এক অবস্থায় সব্জি বাজারে আগুন ছোঁয়া দাম।
বিলাসিতা তো দূর নিত্য প্রয়োজনীয় চাল ডাল কেনাটাও দুস্কর হয় গেছে।
   
              মানিকতলা বাজারে গিয়ে দেখা গেল যেকোনো সব্জির সর্বনিম্ন দাম হচ্ছে ৪০থেকে ৫০ টাকা কেজি। তবে সব থেকে বেশি দাম কাঁচা লঙ্কা, টমেটো, বিনস আর ক্যাপ্সিকামের।








বিক্রেতারাও স্বীকার করেছেন যে বাজারে কোনও জিনিসে হাত দিলে তা ছ্যাকা লাগার জোগাড়। তাঁরা বলছেন- আগে সকাল ৮ টা থেকেই প্রচুর ভিড় হত। তবে এখন সে চিত্র উল্টে গেছে।

             এমন আগ্নিমুল্য বাজারে ক্রেতা নেই বললেই চলে। পটল এর লাভ বেড়ে হয়েছে ৪০ টাকা কেজি, পেঁপে ৫০ টাকা কেজি, ঝিঙ্গে ৪০ টাকা কেজি, বেগুন ৫০ টাকা কেজি আর কাচা লঙ্কার দাম ১৫০ টাকা কেজি।
           ক্রেতাদের অভিযোগ এরকম আকাশ ছোঁয়া দাম হওয়ায় এক একজন  
বিক্রেতা নিজেদের মতো করে দাম নির্ধারণ করছে। 

No comments:

Post a Comment