দীপাবলীর সতর্ক বার্তা দিলেন মিমি চক্রবর্তী
টিএনই ডেক্স: অভিনেত্রী সকলকে অনুরোধ করেন বাজি পড়াবেন না। মিমের নিজের বাড়িতেই দুটো সারমেয় উপস্থিত। তাই এই দীপাবলীর সময় বাজির গন্ধে পোষ্যদের খুবই কষ্ট হয় তাই মিমি চক্রবর্তী বাজি পোড়ানোর পক্ষপাতিত্ব কখনোই করেননি।
বর্তমানে কোভিড পরিস্থিতিতে কোন উৎসব ধুমধাম করে উদযাপন করা যাচ্ছে না। দীপাবলি আসলে আলোর উৎসব। তাই এবছর সত্তিকারের আলোর উৎসবে মেতেছে সবাই। এবারের দীপাবলিতে সব ধরনের বাজি বিক্রি করা বন্ধ হয়ে গেছে। এবছর তাই শুধুই থাকছে আলোর রোশনাই।
তাই উৎসবে মেতেছেন সাংসদ অভিনেতা মিমি চক্রবর্তী। তিনি যেমন দীপাবলীর সতর্কবার্তাও সবার কাছে পৌঁছে দিয়েছেন সাথে সাথে কালীপুজো ও দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছে প্রত্যেককে।
শুধুমাত্র এই বছরই নয় মিমি চক্রবর্তী প্রত্যেক বছরই বাজি না পোড়ানোর আবেদন করে থাকে সবার কাছে। এই বছর করোনার জন্য বিশেষ করে আবেদন করলেন সবার কাছে। মিমি চক্রবর্তীর শুধুমাত্র দীপাবলীর শুভেচ্ছা নয় মাক্স পড়ার ও অনুরোধ রাখলেন।

No comments:
Post a Comment