নিজস্ব প্রতিবেদন; শেষ রক্ষা হল না। প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুর সাথেই শেষ হল এক অধ্যায়ের।
প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শারীরিক পরিস্থিতির নানান ওঠানামার পর বৃহস্পতিবার সফল ভাবে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্ত থেকে প্লাজমা-শোধনের কাজ সম্পন্ন হতেই চিকিৎসকরা জানিয়েছিলেন, প্লাজমাফেরেসিসের পর অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীলই আছে।
এরপরেই আচমকাই তাঁর চেতনাস্তর কমলে ফের প্লাজমাফেরেসিস করা হলেও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। বরং তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক, শনিবার এমনটাই জানালেন দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেডিক্যাল দলের এক চিকিৎসক সংবাদমাধ্যমকে আজ জানিয়েছেন, "আমাদের সব রকমের চেষ্টা সত্ত্বেও তাঁর শারীরবৃত্তীয় প্রক্রিয়া সাড়া দিচ্ছে না। আগের থেকেও সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা খারাপ। তাঁকে সবধরনের সাপোর্টে রাখা হয়েছে এবং নিজের জীবনের জন্য লড়ছেন তিনি। স্টেরয়েড, ইমিউনোগ্লোবুলিন (অ্যান্টিবডি), কার্ডিয়োলজি, অ্যান্টি-ভাইরাল থেরাপি, অনাক্রম্যতা - সবরকমের চেষ্টা করেছি আমরা। স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলেছে কোভিড এনসেফেলোপ্যাথি, যার জেরে সব চেষ্টা ব্যর্থ হচ্ছে।"
এবং শেষ রক্ষা হল না আর। প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

No comments:
Post a Comment