করোনাকালেও নিয়ম মেনে কালীপুজো, আমন্ত্রণ ছিলেন সস্ত্রীক রাজ্যপাল
টিএনই ডেক্স; অন্যান্য বছর যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজো হয়, এবারও তার অন্যথা হল না। নিষ্ঠা মেনে পালন করা হল কালীঘাটের বাড়িতে পুজো। করোনাকালীন পুজোতে পরিবারের মানুষের সঙ্গে পুজো পালন করলেন মুখ্যমন্ত্রী।
পুজোতে উপস্থিত ছিলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্ত্রী ও দুই সন্তান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সমস্ত পুজোর তদারকি করেছেন। মুখ্যমন্ত্রী পূজার সামগ্রী নিয়ে আসার ব্যবস্থা করেন। পরিবারের সদস্যদের নিয়ে আরতি নিষ্ঠার সঙ্গে পালন করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলেকে নিয়ে দীর্ঘক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী।
অন্য বছরের মতোন এবছরেও অভিষেকের নাম নিয়ে সংকল্প করে পুজো করা হয়।
ট্যুইটারে প্রাপ্ত ছবি থেকে দেখা যায়, উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং তাঁর স্ত্রী।
উল্লেখ্য, গতকাল দীপাবলির সকালে ট্যুইট করে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লেখেন,
" সকলকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। সবাই মিলে আনন্দ করুন, কিন্তু দূরত্ব বিধি মেনে। মাস্ক পরুন, সাবধানে থাকুন।"


No comments:
Post a Comment