লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক ডিসেম্বরে, চিন্তার কারন যাত্রীসংখ্যা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, November 17, 2020

লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক ডিসেম্বরে, চিন্তার কারন যাত্রীসংখ্যা

লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক ডিসেম্বরে, চিন্তার কারন যাত্রীসংখ্যা


টিএনই ডেস্ক:  বহু মাস পর চালু হল লোকাল ট্রেন। ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে চাই রেল। সেখানে যদি না করোনার  সেকেন্ড ওয়েব এর মত বিপর্যয় আসে। কিন্তু ট্রেন চলার সাথে সাথে আশানুরূপ যাত্রী না হওয়ায় চিন্তায় রয়েছে রেল কর্তৃপক্ষ। 

লকডাউন এরপর লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে মাত্র ৬ দিন হল। কিন্তু আশানুরূপ যাত্রী হয়নি হাওড়া শিয়ালদা ডিভিশনে। বেশকিছু স্টেশন থেকে একেবারেই যাত্রী হয়নি বলে খবর আসে। সরকারি সংস্থা হওয়ায় রেলকে বিপর্যয়ের কথা চিন্তার পাশাপাশি রাজ্যের সঙ্গে সহমত গিয়ে কাজ করতে হচ্ছে। 








পূর্ব রেলের চিপ অপারেশন ম্যানেজার ইউ কে বল বলেন, বুধবার থেকে ট্রেন চলাচল শুরু হলেও ছুটিছাটা রয়েছে মাঝে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে ওয়ার্কিং ডে তে দেখা যাবে যে যাত্রী সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে। 

ট্রেনের কর্তৃপক্ষ থেকে জানা যায় যে কালীপুজো, ভাইফোঁটা ব্যস্ত সময় দুটো ডিভিশন একটি করে ট্রেন বাদে সব ট্রেন রীতিমতো চলেছে। সকাল আটটা থেকে সাড়ে দশটা,বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা এই পুরো সময়টা জুড়েই ১০০% ট্রেন চলেছে। 

এমনকি বাকি সময়ে হাওড়ায় ৭০% শিয়ালদা তে ৬০% ট্রেন চলছে। পাশাপাশি মেল এক্সপ্রেস ৩০ থেকে‌ ৪০ শতাংশ চলছে এই দুই স্টেশন থেকে। ট্রেন চালু হওয়া সত্ত্বেও আশানুরূপ যাত্রী না হওয়াই উদ্বিগ্নে আছে রেল। 

কালী পূজার ভিড়ের আশঙ্কায় বারাসাত, বিরাটি, বনগাঁ, নৈহাটি ,বালিগঞ্জ ,হাওড়া শ্রীরামপুর,শেওড়াফুলি ,তারকেশ্বর পুলিশ মোতায়েন হলেও জনতার ঢল দেখা যায়নি। শিয়ালদা রেল পুলিশের ডিএসপি নরেন্দ্রনাথ দত্ত জানান বিরিয়ানি সমস্যা হতে পারে এজন্য বেশি পুলিশ নিয়োগ করা হয়। যদিও কোভিডের  কারণে তেমন লোকজন হয়নি বিধিবদ্ধতার তেমন বাড়তি কিছু প্রয়োজন তেমন পড়েনি। 

একটা সময় ট্রেন চলাচলের খবর পাওয়ার জন্য মানুষ উদ্বিগ্ন হয়ে পড়তো। আজ ট্রেন চলাচল পাঁচ দিন হয়ে গেল সেখানে ক্রমাগত যাত্রীর সংখ্যা হ্রাস পাচ্ছে এমন কি কোথাও কোথাও শূন্যতাও দেখা যাচ্ছে। ট্রেন চলাচল হওয়ায় আদৌ কি যাত্রী সংখ্যা বাড়বে নাকি একরকম থাকবে সেই চিন্তায় রেল কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment