গাড়ির ধাক্কায় মৃত অন্তঃসত্ত্বা লেপার্ড,তদন্ত শুরু করেছে পুলিশ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, November 17, 2020

গাড়ির ধাক্কায় মৃত অন্তঃসত্ত্বা লেপার্ড,তদন্ত শুরু করেছে পুলিশ

টিএনই ডেক্স :  দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক লেপার্ডের, ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কাছে। ময়না তদন্তে জানা গেছে লেপার্ডটি ছিল অন্তঃসত্ত্বা। 

রবিবার মহারাষ্ট্রের থানে জেলার মিরা ভায়ান্ডার শহরতলীর কাশ্মীরা এলাকার কাছে গাড়ির ধাক্কায় এই নৃশংস ঘটনাটি ঘটে। পুলিশ অফিসারের কথায় শনিবার মধ্যরাতে মুম্বাই আহমেদাবাদ হাইওয়েতে এই ঘটনাটি  ঘটেছে। 

এনসিএলপি ফরেস্টের জীব কনজারভেটর জি মল্লিকার্জুন জানিয়েছেন, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ হাইওয়ের উপর জখম মহিলা লেপার্ডকে দেখতে পাওয়া যায় এবং পড়ে সেটিকে উদ্ধার করা হয়। খবর জানার সাথে সাথেই সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। 

তিনি আরো জানান সেখানে চিকিৎসা চলাকালীন দুপুর ২.১৫ মিনিটের মৃত্যু হয় অনেক চেষ্টার পর থেকে বাঁচানো সম্ভব হয়নি। জানা গিয়েছে  লেপার্ডটি ছিল অন্তঃসত্ত্বা দ্রুতগামী গাড়ি এসে ধাক্কা দেওয়ায় এটা সম্ভব হয়ে ওঠেনি। লেপার্ড টি অন্তঃসত্ত্বা ছিলো সেটি ময়না তদন্তের মাধ্যমে জানা যায়। 

ময়না তদন্তের মাধ্যমে আরো অনেক কিছু জানা যায়। যেখানে কোনো শক্তিশালী ধাতব বস্তুর আঘাত এর অন্তর্গত অঙ্গ-প্রত্যঙ্গগুলো গুরুতর জখম হয়েছিল বেশ কয়েকটি হাড় ভেঙে গিয়েছিল বলে জানা যায়। এবং জরায়ু থেকে পাওয়া গেছিল তিনটে শাবকের ভ্রুন । 

রাতের অন্ধকারে যেকোনো দ্রুতগামী গাড়ি এসে লেপার্ডটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। কিন্তু গাড়িটির চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তে এগিয়ে চলার জন্য অভিযুক্তকে উপযুক্ত শাস্তির দাবিতে বেশ কয়েকটি পশুপ্রেমী সংস্থা গুলির আওয়াজ তুলেছে। 

শুধু আসলে এখানে নয় কেরালায় গর্ভবতী হাতি কে বাজিতে মোড়া আনারস খাওয়ানোর কয়েকদিন পর হিমাচল প্রদেশের গরুর মুখে বিস্ফোরক ঠাসা আটার ডেলা ভরে দেওয়া হয়েছিল। এবং এই প্রত্যেকটি ঘটনায় বেশ ভাইরাল হয়েছিল কিন্তু সেই ঘটনাগুলোর  পুনরাবৃত্তি কেন হবে? প্রত্যেকটি ঘটনার প্রতিবাদে সরব হয়েছে অনেক পশুপ্রেমী সংস্থা। এই ঘটনাটার ও যেন যোগ্যতম শাস্তি হয় সেই প্রার্থনা সবাই করছে।

No comments:

Post a Comment