কোভিড সংক্রমণের জেরে বন্ধ থাকবে দিল্লির বাজারহাট, জানালেন কেজরিওয়াল - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, November 17, 2020

কোভিড সংক্রমণের জেরে বন্ধ থাকবে দিল্লির বাজারহাট, জানালেন কেজরিওয়াল

টিএনই ডেক্স : সোমবার  দিল্লি সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে রাজধানীতে  লকডাউন হবে না। কিন্তু রাজধানীর চারদিকের অবস্থা দেখে এই  চিন্তাভাবনার বদল ঘটানো হয়েছে।

দিল্লিতে বেশ ভালো রকম ভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এতে আগামী কয়েকদিনের মধ্যে কয়েকটি বাজার বন্ধ করে দেওয়া হতে পারে।সংক্রমণ বাড়ায় খুব চিন্তায় পড়ে গিয়েছেন  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লিতে কোথাও কোনো রকম  ভাবেই যেন ৫০ জনের বেশি জমায়েত না হয় সে ব্যাপারে নিয়ম কানুন করবেন বলে ভাবছেন দিল্লি সরকার । মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান দিল্লিতে যেহেতু করোনা সংক্রমিত সংখ্যা দিন দিন বাড়ছে তাই আমরা কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে কিছুদিনের জন্য কয়েকটি বাজার বন্ধ রাখতে হবে। কারণ সেই বাজার গুলি কোভিড ১৯ হটস্পট এলাকা  হয়ে উঠেছে।

 করোনা পরিস্থিতি নিয়ে মানুষের হতাশ হওয়া ঠিক হবে না বলে মত প্রকাশ করেছেন দিল্লি স্বাস্থ্যমন্ত্রীর সত্যেন্দ্র জৈন। তিনি আরো জানান দিল্লি করোনাভাইরাস এর তৃতীয় ধাপের চূড়ান্ত পর্যায়ে পেরিয়ে গেছে, সেই কারণে রাজধানীতে লকডাউন এর কোনো প্রয়োজন নেই ।লকডাউন কার্যকরী পদক্ষেপ হবে না বলে তিনি বলেন সবার মাক্স পড়া টা আরো অনেক বেশী কার্যকরী হবে। 

মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৯,১৬৩ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস, আক্রান্তের সংখ্যা ৮৮,৭৪,২৯০জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪০,৭৯১জন।
তাই তাদের সকলের আবেদন  ভাইরাস এখনো চলে যায়নি সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন।

No comments:

Post a Comment