ট্রাম্প এখন অতীত, বাইডেনের সঙ্গে ফোনে কথা সারলেন প্রধানমন্ত্রীর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, November 18, 2020

ট্রাম্প এখন অতীত, বাইডেনের সঙ্গে ফোনে কথা সারলেন প্রধানমন্ত্রীর

ট্রাম্প এখন অতীত, বাইডেনের সঙ্গে ফোনে কথা সারলেন প্রধানমন্ত্রীর


 টিএনই ডেক্স; শুভেচ্ছা পর্ব আগে সারা হয়ে গেছে। শুভেচ্ছা বার্তার পর্ব হলেও হয়নি কথোপকথন। শেষমেস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথপোকথন সারলেন প্রধানমন্ত্রী মোদী। ফোনালাপের বিষয় ছিল কোভিড -১৯ এর জেরে মহামারী, প্যারিস জলবায়ু  এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সাহায্য এসকল বিষয়ে আলোচনা সারলেন।






           আগামীকাল রাত্রী ১১টা ৪০ মিনিটে টুইট করে প্রধানমন্ত্রী বলেন," অভিনন্দন জানানোর জন্য নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললাম। ইন্দো-মার্কিন কৌশলগত সম্পর্কের প্রতি আমদের দৃঢ় প্রতিজ্ঞায় জোড় দিলাম। করোনাভাইরাস মহামারী, জলবায়ু পরিবর্তন এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার মতো বিষয়ে দু'পক্ষের অগ্রাধিকার ও উদ্বেগ নিয়ে আলোচনা করলাম।"
           প্রধানমন্ত্রী এবং নব-নির্বাচিত মার্কিন- প্রেসিডেন্ট এর মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আবহাওয়া সম্পর্কিত বিষয়ে আলোচনা বজায় রাখবে। সেই বিষয়ে সুস্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। প্রথম থেকেই প্যারিস জলবায়ু চুক্তির বিষয়ে অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-চিনের মতো‌ দেশকে অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়ার জন্য ক্ষুদ্ধ। প্যারিস জলবায়ু চুক্তি ফের স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
              ভারত-মার্কিন আলোচনার মধ্যে প্রধানমন্ত্রী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সেই কথাও টুইটে বলেছেন,"  নব-নির্বাচিত মার্কিন ভাইস- প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও উষ্ণ অভিনন্দন জানানোর কথা বলেছি। প্রাণ বন্ত ভারতীয় মার্কিন গোষ্ঠীর কাছে তাঁর সাফল্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণা মূলক। যাঁরা ইন্দো-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।"

No comments:

Post a Comment