লাভ জিহাদ' রুখতে কড়া আইন আসছে মধ্যপ্রদেশে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, November 17, 2020

লাভ জিহাদ' রুখতে কড়া আইন আসছে মধ্যপ্রদেশে


       টি এন ই ডেস্ক :   সাম্প্রতিক  দেশের অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে 'লাভ জিহাদ'। 'লাভ জিহাদ’ নিয়ে ভারতে বিতর্ক নতুন কিছু নয়, যে শব্দবন্ধনী তৈরি করেছে বিভিন্ন কট্টর হিন্দুত্ববাদী দল। তারইমধ্যে তানিশকের বিজ্ঞাপন এবং হরিয়ানায় এক কলেজছাত্রীর খুনের ঘটনার পরই ‘লাভ জিহাদ’ বিতর্ক আরও বাড়তে থাকে। যার বিরুদ্ধে সরব হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই একই পদাঙ্ক অনুসরণ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন প্রণয়নের কথা বললেন তিনি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “প্রেমের নাম দিয়ে ভিন্ন ধর্মের ব্যক্তিকে বিয়ে করে পরে তাঁকে ধর্মান্তরিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া আইন নিয়ে আসা হচ্ছে মধ্যপ্রদেশে। আমরা খুব শীঘ্রই এই বিষয়ে বিল পাশ করব বিধানসভায়।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “এই ধরণের ক্রিয়াকলাপ কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না। আইন প্রণয়নের জন্য যা যা করণীয় তা খুব শীঘ্রই করে আইন কার্যকর করার ব্যবস্থা করা হবে।”
          লাভ জিহাদ’-র বিরুদ্ধে ইতিমধ্যে আইন প্রণয়নের বিষয়ে চিন্তাভাবনা করছে হরিয়ানা এবং কর্নাটক। সেই রেশ ধরে দ্রুত নয়া বিল পেশ করতে চলেছে আরও এক বিজেপি-শাসিত রাজ্য মধ্যপ্রদেশ। মঙ্গলবার ভোপালে স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, জোর করে দুই ধর্মের মধ্যে বিয়ে করলে বা ‘লাভ জিহাদ’-এর প্রচার করলে নয়া বিলে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের প্রস্তাব আছে। ধৃতদের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে। তিনি বলেন, ‘লাভ জিহাদের বিরুদ্ধে শীতকালীন অধিবেশনে আমরা ২০২০ সালের মধ্যপ্রদেশ ধর্ম স্বতন্ত্র বিল পেশ করব। যার অর্থ হল অন্য ধর্মের ব্যক্তিকে বিয়ের জন্য একজন মহিলাকে বাধ্য করা বা প্রলোভন দেখানো এবং ধর্ম পরিবর্তনের জন্য পরে তাঁকে (মহিলা) অত্যচার করা।’
         তবে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দুই ধর্মের মধ্যে বিয়েতে কোনও আপত্তি নেই বিজেপি সরকারের। নয়া বিলের মাধ্যমে শুধুমাত্র ‘লাভ জিহাদ’-র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আসন্ন বিধানসভা অধিবেশনেই শিবরাজ সিং চৌহ্বানের সরকার লাভ জিহাদ সম্পর্কিত ধর্মীয় স্বাধীনতা আইন সংক্রান্ত একটি বিল আনবে। আইনটি তৈরি হওয়ার পরে জামিন অযোগ্য ধারার মামলা দায়ের করা যাবে এবং দোষী ব্যক্তিকে পাঁচ বছর পর্যন্ত জেল খাটতে হবে। তবে কেউ যদি বিয়ের জন্য নিজের ধর্ম পরিবর্তন করতে চান, তাহলে বিয়ের একমাস আগে জেলাশাসককে সে বিষয়ে জানাতে হবে।
           তবে কেবল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশই নয় 'লাভ জিহাদ' নিয়ে কড়া আইনের পথে এগোচ্ছে গেরুয়া শিবিরের আরও দুই রাজ্য হরিয়ানা ওকর্নাটকও। গত ৬ নভেম্বর কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানান, লাভ জিহাদের নামে ধর্মান্তরকরণের বিরুদ্ধে আইন আনতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।  হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ ইতিমধ্যে জানিয়েছেন ‘লাভ জিহাদ’ রুখতে আইন আনার কথা ভাবছে তাদের সরকারও। এ ব্য়াপারে হিমাচলপ্রদেশের থেকে তথ্য চাওয়া হয়েছে। গত বছর বিল পাস করেছিল হিমাচলপ্রদেশ বিধানসভা।

No comments:

Post a Comment