ক্রিকেটে চ্যাম্পিয়ন বীরভূম
বীরভূমবাসি হিসেবে আজ আমাদের এক বিশাল আনন্দের দিন, আজ ইতিহাস গড়ল বীরভূম অনূর্ধ্ব ১৯ ক্রিকেট টিম। বীরভূমের ক্রিকেট ইতিহাসে প্রথমবার। বীরভূম জেলা আজ দক্ষিণ ২৪ পরগনাকে ফাইনাল ম্যাচে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো। সি.এ.বি পরিচালিত এই খেলাটি অনুষ্ঠিত হয় যাদবপুর দ্বিতীয় ক্যাম্পাস মাঠে। দীর্ঘ ২দিন ধরে চলা ফাইনাল ম্যাচে দ:২৪পরগনা প্রথমে ব্যাট করে ১৩৫রানে সকলে আউট হয়ে যায় । জবাবে ব্যাট করতে নেমে মাত্র ঊনচল্লিশ ওভারের মধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় রান ১৩৬ করে ফেলে । বীরভূমের হয়ে অসাধারন বল করে ৫উইকেট তুলে নেন রাখব এবং ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন অভিক দাস তার সংগ্রহ ৬২রান বলে জানান টিমের অন্যতম সদশ্য শুভম গোস্বামী। শুভম জানায় যে এই জয় সম্ভব হয়েছে শুধু মাত্র তাদের কোচ শুভাশিষ দেবাংশী এবং ক্যাপটেন রাঘব তিবরিওয়ালার জন্য। আমরা খুবই গর্বিত এই খেলোয়াড়দের জন্য। জেলাতে আসার পড় এই খেলোয়ারদের বীরভূম D.S.A ও প্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে।
No comments:
Post a Comment