ক্যারাটে আন্তজার্তিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিউড়ির লামিসা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, May 1, 2018

ক্যারাটে আন্তজার্তিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিউড়ির লামিসা

লামিসা সিদ্দিকী ক্যরাটে প্রতিযোগিতায় আটটি দেশের প্রতিযোগিদের হারিয়ে চ্যাম্পিয়ন হলো। সিউড়ির সোনাতোড় পাড়ার বাসিন্দা লামিসা ওরফে তিতলি নেপালে আয়োজিত নেপাল সেখাই কিওকুশিন ক্যরাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্হান দখল করেছে। এর আগে সে মধ্যমগ্রামে অনুষ্ঠিত সারা রাজ্য ক্যরাটে চ্যাম্পিয়নশিপে ও সেরা হয়েছিল। এছাড়া ফেব্রুয়ারি মাসে দূর্গাপুরে আয়োজিত ক্যরাটে প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে প্রথম হয়। উখড়াতে আর্ন্ত জেলা কিওকুশিন ক্যরাটে চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়। ক্যরাটের ফাইট ও কাতা বিভাগে অংশগ্রহণ করে ক্যরাটে শেখার এক বছরের মধ্যেই লামিসা সকলের নজর কেড়েছে। গত 27-28শে এপ্রিল নেপালে অনুষ্ঠিত আর্ন্তজাতিক ক্যরাটে চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ার জন্য খুশি বাবা ওয়াসিম রাজা সিদ্দিকী। খুশি পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। ওয়াসিম রাজা সিদ্দিকী মেয়ের এই সাফল্যের পুরো কৃতিত্বটাই দিয়েছেন তার প্রশিক্ষক অভিজিৎ লেটকে। লামিসা সিউড়ি আর টি গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। সে জানায় -বদমাস লোকদের শায়েস্তা করতেই তার ক্যরাটে শেখা। গত একবছর যাবৎ আর টি গার্লস স্কুলে অভিজিৎ স্যারের কাছে প্রশিক্ষণ নিচ্ছে। তার সাফল্যের খবর পেয়ে প্রাক্তন কাউন্সিলার ইয়াসিন আখতার তাকে পুস্পস্তবক তুলে দেন তার হাতে। মিষ্টি মুখ ও করান

তথ্য-রানা বৈদ্য

No comments:

Post a Comment