রাত পেরোলেই পঞ্চায়েত নির্বাচন বীরভূমে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, May 13, 2018

রাত পেরোলেই পঞ্চায়েত নির্বাচন বীরভূমে

রাত পেরোলেই পঞ্চায়েত নির্বাচন বীরভূমে। রামপুরহাট,সিউড়ি থেকে বোলপুর সর্বত্রই চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি ভোটকর্মীদের। অন্যদিকে গতকাল বিকেল ৫টায় শেষ হয় রাজনৈতিক দলের  প্রচারপর্ব । বীরভূম জেলা পুলিশ প্রশাসন সুত্রে খবর ভোট অবাধ সুস্থ ও শান্তিপূর্ন করতে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহন করেছেন তারা ,অন্যদিকে কিছু স্পর্শকাতর সহ ঝারখন্ড সীমান্তে বিশেষ নজর রাখছেন তারা। ভিনরাজ্য থেকেও বাহিনী এসেছেন এবং তারা এলাকা জুড়ে রুটমার্চ শুরু করেছেন অন্যদিকে জেলা জুড়ে বিশেষত নলহাটি,মুরারই,এম ডি বাজার,রাজনগর প্রভৃতি স্থানে চলছে পুলিশের নাকা চেকিং।প্রতিটি বুথে ভোটকর্মী সহ একজন লাঠিধারী এবং একজন সশস্ত্র পুলিশ থাকছেন। বিশেষ কিছু বুথে ভিডিও ক্যামেরা ও সিসিটিভির সাহায্যে নজর রাখা হবে। এছাড়া খোলা হচ্ছে কন্ট্রোলরুম সহ কুইক রেসপন্স টিম। বুথের ২০০মিটারের মধ্যে থাকছে ১৪৪ধারা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিপক্ষে প্রার্থী না থাকায় জেলা পরিষদের ৪২টি আসনের একটিতেও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কেবল জেলার ১৬৭টি গ্রাম পঞ্চায়েতের মোট ২২৪৭টি আসনেরমধ্যে মাত্র ২৭৯টি আসনে। ১৯টি পঞ্চায়েত সমিতির ৪৬৫টি আসনের মধ্যে কেবল ৬০টিতে। জেলার ৩৬৬টি বুথে ভোটগ্রহণ হবে। জেলায় ভোট হচ্ছে মূলত রাজনগর, মহম্মদবাজার, ময়ূরেশ্বর ১ ও ২ ব্লকে। হাতেগোনা কিছু আসনে ভোট হচ্ছে নলহাটি ১ ও ২ এবং রামপুরহাট ১ ব্লকে।

No comments:

Post a Comment