অসাধারণ প্রতিভা দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, September 15, 2018

অসাধারণ প্রতিভা দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রের

অসাধারণ প্রতিভা দৃষ্টি প্রতিবন্ধী এক ছাত্রের নাম শুভ্রদীপ চক্রবর্তী(বয়স ৫ বছর)। বাড়ি বোলপুর লাগোয়া পাঁচশোয়া গ্রামে। এই ছাত্রটি পাঁচশোয়া নিম্ন বুণিয়াদি বিদ্যালয়ের প্রথম‌ শ্রেণীর ছাত্র।

আজ বোলপুরে পৌরসভার উদ্যোগে শিক্ষক দিবস পালন করা হয়। অনুষ্ঠানে এই পাঁচবছরের প্রথম শ্রেণীর প্রতিবন্ধী ছাত্রটি কালিদাস রায়ের "ছাত্রধারা" কবিতাটি বলে। এই এত বড়ো কবিতাটি  কী করে বললো এই দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রটি? তা সবাই হতবাক হয়ে যায়। এই ছাত্রটির কবিতা শুনে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরি ওই ছোট্ট দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রটি কে আনন্দে নিজের  কোলে তুলে নেয় এবং বলেন, "এত ছোট্ট ছেলে এমনকী দৃষ্টি প্রতিবন্ধী এত বড়ো কবিতা মুখস্ত করে এবং এত ছোট্ট বয়সে এত লোকের সামনে মঞ্চে উঠে এই কবিতাটা যে বললো তাতে আমি খুবই আনন্দিত। ও যাতে আরও বড়ো হয়ে উঠতে পারে সেই আশীর্বাদ আমি ওকে করছি।" এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছাড়াও আরও অনেক বিখ্যাত ব্যক্তি গন।

এমনকী জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরি শুভ্রদীপকে একটা ট্রফি ও ওনাকে যে বরন করেছিলো সেই ফুলদানি টাও শুদ্ধ দিয়ে দেন পুরস্কার হিসেবে।

জানা গিয়েছে এই দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রটি প্রতি বছর চোখের চিকিৎসার জন্য ইন্দোর যেতে হয় এবং ওইখানকার ডাক্তার বাবুরা বলেন যে শুভ্রদীপ যতদিন বেঁচে থাকবে ততদিন এই খানে চিকিৎসার জন্য আসতে হবে।

শুভ্রদীপের বাবা শ্যামা চক্রবর্তী বলেন,"ছেলে আমার পড়াশোনায় খুব ভালো। এখন থেকেই ওর খুব বুদ্ধি। এই সাফল্যের জন্য আমরা খুব খুশি।"

তথ্যচিত্র-সৌগত মন্ডল

No comments:

Post a Comment