ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, September 15, 2018

ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের

এদিন বীরভূমের শেষ সীমান্তে বিষ্ণুপুর গ্রামের  ভারুলিয়া ঘাটে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম সাকিব শেখ। বয়স ৪৫ বছর। বাড়ি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মঙ্গল ডাঙ্গা গ্রামে। খবর সূত্রে স্থানীয় বাসিন্দাদের কাছে থেকে জানা যায়, মৃত ব্যাক্তি (সাকিব) সাইকেলে করে বিষ্ণুপুর থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। সাইকেলের পেছনে তার স্ত্রী বসে ছিল। ইঁট বোঝায় ট্রাকটি মুর্শিদাবাদ থেকে আসছিলো এবং বিষ্ণুপুর থেকে সাকিব শেখ ও তার স্ত্রী বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় ট্রাকটির সঙ্গে তাদের সাইকেলের ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর সাকিব এর স্ত্রী ছিটকে পড়ে কিছুটা দূরে। ট্রাক চালক টিকে স্থানীয় বাসিন্দারা আটক করে রেখেছে একটি স্থানীয় হোটেলে। ঘটনাস্থলে মাড়গ্রাম থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে। পুলিশের হাতে ট্রাক চালক টিকে তুলে দেয় এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানায় এরকম ঘটনা এই প্রথম নয় এর আগেও এরকম ঘটনা অনেকবার ঘটেছে, প্রশাসনকে বহুবার বলা সত্ত্বেও প্রশাসনের টনক নড়েনি। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।
তথ্যচিত্র-অনুমিতা মন্ডল

No comments:

Post a Comment