ফের আদিবাসী নাবালিকাকে ধর্ষন পাড়ুই এ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, July 7, 2018

ফের আদিবাসী নাবালিকাকে ধর্ষন পাড়ুই এ

বীরভূমে ফের আদিবাসী নাবালিকাকে গনধর্ষনের  অভিযোগ উঠল গ্রামেরই ১২জন যুবকের বিরুদ্ধে । ঘটনাটি পাড়ুই থানা এলাকার, নির্যাতিতার পরিবারের দাবি গতকাল প্রায় রাত্রি ৮টার সময় নাবালিকা সাইকেলে করে বাড়ি ফিরছিল সেই সময় রাতের অন্ধকারে কয়েকজন যুবক তার পথ আটকায় ও তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষন করে। পরিবারের লোকজন খোঁজাখুজি করে না পেয়ে পাড়ুই থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গ্রামের পাশে এক ক্যানেল থেকে রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে বোলপুর মহুকুমা হাসপাতালে ভর্তি করেন। যদিও শেষ পাওয়া খবর অবধি মেয়েটির শারিরীক অবস্থার অবনতি ঘটেছদ এবং অন্যদিকে নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় গ্রামেরই  ৬ জন  যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরথেকে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

No comments:

Post a Comment