গ্রেফ্তার হলেন রেবতীমোহন ভট্টাচার্য - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, July 11, 2018

গ্রেফ্তার হলেন রেবতীমোহন ভট্টাচার্য

সমবায় ব্যাঙ্কের বিপুল পরিমান আর্থিক প্রতারণার দায়ে মহম্মদ বাজারের বাড়ি থেকে থেকে গ্রেপ্তার করা হল রেবতীমোহন ভট্টাচার্যকে।  তিনি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক পরিচালন কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়াও জেলা ফরোয়ার্ড ব্লকের সভাপতি,বীরভূম জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি ছিলেন প্রায় পাঁচ বছর।উল্লেখ্য ২০১৩ সালে তাঁর বিরুদ্ধে সমবায় ব্যাঙ্কে অার্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল এবং পুলিশ ঘটনার তদন্ত করছিল। অবশেষে গতরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।রেবতীবাবুর বিরুদ্ধে এছাড়াও অভিযোগ তিনি তাঁর পরিচিতদের কোনও তথ্যপ্রমাণ ছাড়াই বিনা অনুমোদিত লক্ষাধিক টাকার ঋণ দিতেন বলপূর্বকভাবে ,যার জেরে ব্যাঙ্ককে চরমভাবে আর্থিক সংকটে পড়তে হয়। যার ফলস্বরূপ  আর্থিক লেনদেনের লাইসেন্সও বাতিল করে দেয় ভারতীয়  রিজ়ার্ভ ব্যাঙ্ক। ফলে চরম দুর্ভোগে পড়েন গ্রাহকরা।আজ তাঁকে আদালতে তোলা হবে।
চিত্র-ফাইল চিত্র

No comments:

Post a Comment