রবিবার সকাল থেকে নতুন সাজে সজ্জ্বিত লোকপুর উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্যগন শিক্ষক সোমনাথ ধীবরের পরিচালনায় রাখী বন্ধনের উদ্দেশ্যে রাস্তায় নেমে পড়ে, হাতে ফুল,চন্দন,রাখীর ডালি সহযোগে। "ভায়ের কপালে দিলাম ফোটা -যম দূয়ারে পড়ল কাটা "--হ্যা এই কথাটাকে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এক সূতোয় বাঁধার সংকল্পে প্রতিঙ্গাবদ্ধ কন্যাশ্রীরা। সেই কথাটিই এক সাক্ষাতকারে জানান কন্যাশ্রী অনুখা চৌধুরী ও শিক্ষক সোমনাথ ধীবর। এদিন লোকপুর থানার ওসি নীলোৎপল মিশ্র এবং থানার সমস্ত সহ কর্মীদের হাতে রাখী পরিয়ে শুভেচ্ছা আদায়করে,তেমনি পথচলতি মানুষ সহ বাজারে গিয়ে ও সকলের হাতে রাখী পরানোর কর্মসূচি নেয়। খুদে শিশুদের মাঝে ও রাখী কেনা এবং পরনোর ঢল লক্ষ্য করা যায়। অন্যদিকে খয়রয়শোল ব্লক চত্ত্বরে অবস্থিত ১৬৯ ব্যাটেলিয়ন সেনা জওয়ানদের হাতে রাখী পরনোর আয়োজন করে স্থানীয় বেসরকারি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে। এছাড়া ও প্রশাসনগত ভাবে লোকপুর থানার উদ্যোগে সাব ইন্সপেক্টর শান্তনু মন্ডলের নেতৃত্ত্বে লোকপুর বাসষ্ট্যান্ডে সিভিক ভলিন্টিয়ার্সদের সাথে পথ চলতি মানুষদের মধে রাখী পরিয়ে মিষ্টি মুখের আয়োজন করে। জনগনের সাথে পুলিশের সুসম্পর্ক তথা যোগাযোগ বাড়িয়ে তোলার এক উদ্যোগ বলে সূত্রের খবর।
তথ্যচিত্র-রিয়াসউদ্দিন সেখ
Sunday, August 26, 2018
New
কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে রাখীবন্ধন লোকপুরে
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#বীরভূমবার্তা #BirbhumBarta #BirbhumNews #RakhshiBandhan #LokepurPS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment