চাকরির কোচিং ক্যাম্প পুলিশের উদ্যোগে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, August 23, 2018

চাকরির কোচিং ক্যাম্প পুলিশের উদ্যোগে

খয়রাশোল পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে এলাকার শতাধিক বেকার যুবক যুবতিদের নিয়ে চাকরির জন্য বিশেষ প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয়।  উদ্যোক্তা খয়রাশোলে কর্মরত ১৬৯ ব্যাটেলিয়ন সি,আর,পি,এফ। ঘটনার বিবরনে জানা যায় সম্প্রতি সি,আর,পি,এফ/বি,এস,এফ সহ প্যারাম্যালেটারি বিভাগে প্রায় ৫০ হাজার কর্মী নিয়োগ হবে। তাই দেশ সেবার কাজে সাথে ভালো চাকরির সম্ভবনার পথকে  সহজ সরল ভাবে নিতে পারা, ভয় ভীতি দূরকরা, অনলাইনে ফর্ম ফিলাপ পদ্ধতি, শারীরিক কৌশল ইত্যাদি নিয়ম শৃঙ্খলা তুলে ধরে যুবক যুবতি সাহষ বাড়িয়ে তোলায় প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন এ্যাসিস্ট্যান্ট কমান্ডার শ্রী মধূসূদন। হিন্দি থেকে বাংলায় বোঝানোর দায়ীত্ব বর্তায় বাঙালী হিসাবে এই ক্যাম্পে কর্মরত  সেনা বাবলু,দীনবন্ধু ও সঙ্জয়দের উপর। খয়রয়শোল ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবক যুবতীদের  মধে্ সম্রাট মিত্র ঠাকুর,কানাই ধীবর,শোভন ঘোষ,গোবিন্দ মন্ডল,পানমতি হাসদা,কাজল হাসদা,পূজা সরেনের মতো উপস্থিত সকল প্রশিক্ষনার্থীরা সাথে তাদের অভিভাবক গন ও আজকের খয়রাশোলে  সি,আর,পি,এফ উদ্দ্যোগকে সাধুবাদ জানান। একান্ত সাক্ষাতকারে ১৬৯ ব্যাটেলিয়ন এর এ্যাসিস্ট্যান্ট কমান্ডার  শ্রী মধুসুদন জানান পরিক্ষার্থীদের সাফল্য কামানা করি সেই সাথে আমাদের সেনারা সর্বদা প্রস্তুত যে কেও এ বিষয়ে পরমর্শ চাইলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।
তথ্যচিত্র -রিয়াসউদ্দিন সেখ

No comments:

Post a Comment