নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সজোরে ধাক্কা গাড়ির - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, August 28, 2018

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সজোরে ধাক্কা গাড়ির

বীরভূমের নানুর থানার অন্তর্গত বেলাই গ্রামে একটি চারচাকা গাড়ি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে জানা গেছে গাড়িটির ওনারসিপ্ নাজিবুল হাসান মোল্লা নামক এক ব্যক্তির, গাড়িটি আর. টি. ও করা হয়েছে হুগলি জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি প্রচন্ড দ্রুত চলমান অবস্থায় ছিল। গাড়ির চালক গতিবেগ নিয়ন্ত্রণে না আনতে পারায় এই ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। গাছে ধাক্কা লাগায় অল্পের জন্য রক্ষা পেয়ে যায় গাড়ির চালক। খবর সূত্রে জানা গেছে গাড়ির চালকটি গাড়ি সার্ভিসিং করিয়ে ফিরছিলেন। চালক বাদে গাড়ির ভেতরে কেউ ছিল না। গাড়ির চালক কোনোরকম ভাবে আহত হন নি সে সুস্থ আছে। এত দ্রুত বেগে গাড়ি চালানোর জন্য গ্রামবাসীরা ক্ষুব্ধ হয় গাড়ি চালকের ওপর। ঘটনাস্থলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।
তথ্যচিত্র-সৌগত মন্ডল

No comments:

Post a Comment