সিউড়ি মানে বীরভূম জেলার সদর শহর। এদিন সিউড়ি শহরের রেল স্টেশনে মনিষীদের নামের বিভ্রাট দেখা যায়। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায় ২০১০ সালে সিউড়ি স্টেশনকে নতুন ভাবে সাজানো হয়। স্টেশন লাগোয়া দেওয়াল গুলিতে নানান বিজ্ঞানী, মনিষী ও সাহিত্যিকদের ছবি লাগানো হয়। কিন্তু এদিন এমন ছবি সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়লো, যা সত্যি লজ্জাজনক বীরভূম বাসীর কাছে। ঠিক পাশাপাশি লাগানো রয়েছে রবীন্দ্রনাথ ও আইনস্টাইনের ছবি। কিন্তু ছবি পাশাপাশি থাকলেও নাম দুটো পুরো উল্টো। অনেকে তো প্রথমে দেখে বিশ্বাস করতেই পারছিল না, এতো বড়ো ভুল হয় কি করে? ২০১০ সাল থেকে এই ভুল রয়ে গেছে, রেল কর্তৃপক্ষের নজরে এলো না কেন? রিমডেলিং এর পর রেল কর্তৃপক্ষ তবে কি স্টেশন চত্বর ভালো ভাবে পর্যবেক্ষণ করেনি? এই সকল প্রশ্ন গুলি তুলে ধরছে এলাকাবাসী। যদিও এব্যাপারে রেল কর্তৃপক্ষের তরফ থেকে প্রথমে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তারপর খবরের জেরে তরিঘরি করে মনিষীদের নাম সঠিক লেখা হয়। শেষমেষ রেল কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে।
তথ্যচিত্র -সৌগত মন্ডল
Sunday, September 2, 2018
New
মনিষীদের নাম অদলবদল সিউড়ি স্টেশনে
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#বীরভূমবার্তা #BirbhumBarta #BirbhumNews #Suri
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment