সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার রায় বেরোতেই জেলা জুড়ে তৃণমূল কর্মীদের উচ্ছাস - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, August 24, 2018

সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার রায় বেরোতেই জেলা জুড়ে তৃণমূল কর্মীদের উচ্ছাস

এদিন সকালে সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার রায় বেরোতেই উচ্ছাস ও জয়ের আনন্দে ভাসলো বীরভূম জেলার তৃনমূল কর্মীরা। এদিন সকাল থেকেই জেলার প্রায় সর্বত্রই তৃনমূল নেতা কর্মীদের চোখ ছিল টেলিভিশনের পর্দায়। সুপ্রিম কোর্টের রায় বেরোতেই জয়ের আনন্দে উচ্ছসিত হয়ে পড়ে তৃনমুল কর্মীরা । বীরভূমের বেশ কয়েক জায়গায় তৃনমূল কর্মীরা আনন্দে আবীর মেখে স্লোগান দিতে শুরু করে, " মা মাটি মানুষের জয়।" পাল্লা দিয়ে চলে বোম ফাটানো ও বাজি পোড়ানো । জয়ের আনন্দে একে অপরকে মিষ্টি খাওয়ান তৃনমূলের নেতা কর্মীরা । তাঁদের দাবি এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় মা মাটি মানুষের জয় । সুপ্রিম কোর্টের এই রায়ে দেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারন মানুষের আস্থা অনেকগুন বৃদ্ধি পেল বলেই দাবি করে জেলা তৃনমূল নেতৃত্ব। এই জয় বাংলার মানুষের জয় বলে দাবী বিদায়ী জেলা পরিসদের সভাধিপতির।অন্যদিকে বিরোধীরা এই রায়দানে মানুষের অধিকার ক্ষুন্ন হল বলে দাবী করেছেন।  বীরভূমের প্রায় অনেক মহুকুমাতে ভোট হয়নি। মানুষ একটি স্বচ্ছ নির্বাচন হবে আাসা করেছিল। এই রায় মানুষকে নিরাশ করেছে বলে দাবী বামফ্রন্ট এর জেলা সম্পাদকের। ভোট পূর্ববর্তী সন্ত্রাষ আর পূর্নাবৃতি যাতে না হয় সেই কারনেই এই রায় বলে দাবি বিজেপি রাজ্য সহ সভাপতি।
তথ্যচিত্র -সৌগত মন্ডল

No comments:

Post a Comment