বন্যায় কবলিত মানুষদের আর্থিক সহায়তা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, August 24, 2018

বন্যায় কবলিত মানুষদের আর্থিক সহায়তা

আজকে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট কর্মীরা, বন্যায় কবলিত মানুষদের আর্থিক সহায়তা করার জন্য রাস্তায় রাস্তায় ও দোকানে দোকানে বামফ্রন্ট কর্মীরা চাঁদা তোলে। আব্দুল আলীম সেখ(লাল্টু) ও সুবোধ সাহা জানান প্রত্যেক অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের প্রত্যেকের কর্তব্য বা উচিত বলে মনে করি আমরা। আর্থিক সহায়তা করার জন্য কাওকে কোনোরকম জোর করা হয়নি, নিজেদের সামর্থ্য অনুযায়ী যে যতোটা পেরেছে সাহায্য করেছে। ছোটখাটো থেকে শুরু করে বড়ো ব্যবসায়ী সকলেই এই বন্যায় কবলিত মানুষদের আর্থিক সহায়তা করে। বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে জানায় তারা যতোটা পেরেছে মানুষের দ্বারে দ্বারে ঘুরে অল্প পরিমাণে অর্থ সংগ্রহ করেছে। আমরা জানি এই সামান্য আর্থিক সহায়তা হয়তো বন্যায় ক্ষতিগ্রস্ত কেরল বাসীর কিছুই হবে না। কিন্তু এভাবে যদি সকল মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো কেরলের বন্যা কবলিত মানুষদেরকে কিছুটা হলেও উপকৃত করবে।
তথ্যচিত্র - সৌগত মন্ডল

No comments:

Post a Comment