জেলাপরিষদের নামে বেআইনিভাবে কর আদায় - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, September 15, 2018

জেলাপরিষদের নামে বেআইনিভাবে কর আদায়

বীরভূম জেলা পরিষদের নামে টোকেন ছাপিয়ে দিনের পর দিন বেআইনি ভাবে গাড়ির ড্রাইভারদের কাছ থেকে কর আদায় করছে এই টোল ট্যাক্স টি। বোলপুর টু বর্ধমান রুটের দুই বি জাতীয় সড়কে অজয় নদের উপর অবন সেতুর আগে বীরভূমের ঘেরোপাড়া এলাকায় এই টোল ট্যাক্স টি অবস্থিত। এই টোল ট্যাক্স টি  বেআইনিভাবে কর  আদায় করছে দিনের পর দিন বলে জানা গিয়েছে।

এই বিষয়ে বীরভূম জেলা শাসক মৌমিতা গোধারা বলেন,"জাতীয় সড়কের উপর জেলা পরিষদ কোনোরকম ভাবে কর আদায় করতে পারে না। এই বিষয়টি আমি ক্ষতিয়ে দেখছি এবং এসডিও কে বিষয়টি জানাচ্ছি।"

বীরভূমে ঘেরোপাড়া এলাকায় অর্থাৎ বোলপুর টু বর্ধমান রুটের দুই বি জাতীয় সড়কে অজয় নদের উপর অবন সেতুর আগে এই টোল ট্যাক্স আদায়ের একটা অস্থায়ী ঘর রয়েছে। জানা গিয়েছে, এই রুটে দিনে ও রাতে প্রায় কয়েক হাজার ছোটো ও বড়ো গাড়ি যাতায়াত করে। সেই গাড়িগুলি থেকে এই টোল ট্যাক্সটি বীরভূম জেলা পরিষদের টোকেন দিয়ে পঞ্চাশ, কুড়ি ও দশ টাকা পর্যন্ত আদায় করে। মাসে এই টোল ট্যাক্স টি থেকে প্রায় নব্বই লাখ টাকা পর্যন্ত উঠে আসে আদায়ের মাধ্যমে।

এই বিষয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরি কে প্রশ্ন করা হয় যে, এত পরিমানের টাকা কোন কোষাগারে জমা করা হয়?
এই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়ে তিনি বলেন,"এই বিষয়টি পড়ে দেখছি। এই বিষয়ে অনেক কথা আছে।"

এই টোল ট্যাক্সটিতে ১০ জনের মতো কর্মী নিযুক্ত রয়েছে যারা রুটিন মতো এই কর আদায়ের ডিউটি করে। তাদের কে এই কাজের জন্য পাঁচহাজার থেকে নয় হাজার টাকার মতো মাইনে দেয় এই টোল ট্যাক্সটি।

এই টোল ট্যাক্স এলাকায় এক ব্যক্তি বলেন, "এই টোল ট্যাক্সে এসে আমি প্রতিদিন এখানে বসি ও দেখি এরা বেআইনিভাবে প্রতিদিন প্রচুর টাকা ইনকাম করছে। টোল ট্যাক্সের কর্মীদের মুখ থেকেই শুনেছিলাম যে, এই আদায়ের টাকার ষাট শতাংশ তৃণমূলের নেতাদের পকেটে চলে যায়।

গাড়ির এক চালক বলেন, "আমরা বেশি কিছু জিজ্ঞাসা করি না কীজন্য এই টোল ট্যাক্স আমাদের কাছে থেকে আদায় করছে।"

টোল ট্যাক্সের যে হেড তাঁকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি। ওনাকে ওনার নাম জিজ্ঞেস করলে বলেন ওনার কোনো নাম নেই।
তথ্যচিত্র-সৌগত মন্ডল

No comments:

Post a Comment