আজ বীরভূমের সিউড়ি শহরের হাটজন বাজারের গ্রহরাজ মন্দির মেতে উঠলো গ্রহরাজের জন্মদিন উপলক্ষে। পুরান মতে শনি দেবের পিতার নাম সূর্য এবং মাতার নাম ছায়া। নবগ্রহের একটি অন্যতম গ্রহ, শনি গ্রহকে গ্রহরাজ-ও বলা হয়ে থাকে। শনিদেব হিন্দুধর্ম মতে একজন দেবতা। শনি উগ্র দেবতা বলে কুখ্যাত। জ্যোতিষীদের মতে শনির কুদৃষ্টি অশুভ ফল নিয়ে আসে। সৌরজগতের শনি গ্রহ ও সপ্তাহের শনিবার দিনটি শনিদেবের নামে নামকরণ করা হয়। শনিদেব কে শনিশ্চর বা শনৈশ্চর নামেও ডাকা হয়। আজ শনি দেবের জন্ম উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয়। আশেপাশে সমস্ত এলাকার মানুষ ভিড় জমায় আজ এই মন্দিরে। ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করেন মন্দির কমিটির সদস্যরা।
তথ্যচিত্র-সৌগত মন্ডল
Saturday, September 15, 2018
New
গ্রহরাজের জন্মদিনে মেতে উঠলো সিউড়ি হাটজন বাজার
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#বীরভূমবার্তা #BirbhumBarta #BirbhumNews
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment