এদিন বীরভূমের বোলপুরের ১নং ওয়ার্ডের মকোরম পুরের ক্যানেল পারে এক যুবতী অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয়। যুবতীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ি লোকজনের বিরুদ্ধে অভিযোগ, পরিবারের অশান্তির জেরেই এই ঘটনাটি ঘটেছে বলে মনে করছেন পুলিশ ও স্থানীয় লোকজন। এই ঘটনাটিতে ননদ সহ শাশুড়ি কে আটক করেছে বোলপুর থানার পুলিশ। আহত কল্পনা দাসকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, কল্পনার স্বামী কার্তিক দাস পেশায় রাজমিস্ত্রি। কল্পনার স্বামী কাজের সূত্রে বাইরে থাকতো। সেই সুযোগে প্রায় অশান্তি করতো শাশুড়ি ভূগোলি দাস ও ননদ অঞ্জলি দাসের সঙ্গে কল্পনার। আজ কল্পনার স্বামী কাজে বেরিয়ে যাওয়ার পরেই ননদ ও শাশুড়ির সঙ্গে কল্পনার অশান্তির শুরু হয়। অভিযোগ যে, সেই ঝামেলার জেরেই আজ তার কল্পনার গায়ে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ অবস্থায় পাশের ক্যানালে ঝাঁপ দেয় কল্পনা।
তথ্য:-সৌগত মন্ডল
চিত্র:-প্রতীকি
No comments:
Post a Comment