তৃনমূলের বন্ধ বিরোধী মিছিল - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, September 25, 2018

তৃনমূলের বন্ধ বিরোধী মিছিল

ইসলাম পুরের ছাত্র খুনের প্রতিবাদে ২৬ শে সেপ্টেম্বর ১২ ঘন্টা বন্ধ ডাকে বিজেপি। এদিন বীরভূম জেলার রামপুরহাট ও সিউড়ি শহরে বিজেপির ডাকা বন্ধ কে অসফল করার জন্য মিছিল বের হয়। রামপুরহাট তৃণমূলের প্রধান কার্যালয় থেকে শুরু করে পাঁচ মাথা হয়ে মিছিল বের হয়ে গোটা রামপুরহাট শহরটি পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার উপ পৌরপিতা সুকান্ত সরকার, রামপুরহাট শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ওয়াসিম আলি ভিক্টর, রামপুরহাট ১নং ব্লকের সভাপতি আনারুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও তৃণমূল সমর্থকেরা। অন্যদিকে সিউড়ি শহরে এক‌ই চিত্র দেখা যায়। বীরভূমের সিউড়ি শহরে। এদিন সিউড়ির তৃনমূলের প্রধান কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। এই মিছিলে পা মেলান মিছিলে সিউড়ি পৌরসভার পৌরপিতা শ্রী উজ্জ্বল চ্যাটার্জী, শহর সভাপতি অভিজিৎ মজুমদার, পৌরসভার কাউন্সিলরগণ ও শহর তৃণমূল নেতৃত্ব।

তথ্যচিত্র-সৌগত মন্ডল

No comments:

Post a Comment