শুধু নগর নয় এবার মহানগর কলকাতার বড় নামীদামি পুজো কমিটিগুলোর সাথে পাল্লা দিয়ে বীরভূম জেলায় প্রথম "মাতলো রে ভুবন" দুর্গা পুজোর আবহসঙ্গীত নিয়ে হাজির হয়েছে রামপুরহাট ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে হাটতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। হাটতলা সার্বজনীনের পুজো এবছর ৬৫তম বছরে পদার্পন করল । পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয় যে দুর্গাপুজোর আবহ সঙ্গীত এই বছর নিয়ে ৩য় বছরে পদার্পন করল এবং বীরভূম জেলার মধ্যে প্রথম। তাদের ক্লাবেরই সদশ্যদের নিয়ে তৈরী হয়েছে এই সঙ্গীত ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে হোয়াটস্যাপে বেশ জনপ্রিয়তা লাভ করেছে "মাতলো রে ভুবন "নামের এই আবহসঙ্গীত। আনুমানিক প্রায় ১৫ লক্ষ টাকার বাজেট নিয়ে ৬৫তম বছরে পদার্পন পুজা কমিটির। এবছরের তাদের প্যান্ডেল থিম উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির সহযোগিতায় বাপি ডেকোরেটার্স ,মুর্তি সাবেকিয়ানায় গড়ে তুলছেন শিল্পী আর.এন পাল তবে মাটির কাপড়ে সুক্ষ তুলির টানে সেজে উঠবে প্রতিমার কাপড়।তাছাড়া বীরভূমে প্রথম বার সম্পূর্ণ ফাইবারের তৈরি চালির কাজ দেখা যাবে এবারের পুজোয় । চন্দন ইলেকট্রিকের পক্ষ থেকে নানান রঙিন আলোয় রাঙিয়ে তোলা হবে পুজো মন্ডপ থেকে শুরু করে হাটতলা পাড়া। পুজা কমিটির পক্ষ থেকে প্রশান্ত রায় জানান যে তাদের এবছরের পুজো চতুর্থীর দিন কৃষিমন্ত্রী ড: আশিষ বন্ধ্যোপাধ্যায়,রামপুরহাট মহুকুমা এস ডি ও ,এস ডি পিও প্রমুখের উপস্থিতিতে উৎবোধন করা হবে। পুজো চারদিন ধরে নানান সাংস্কৃতিক অনুস্ঠানের আয়োজন করা হয়েছে। সপ্তমীর দিন ২০০জন দু:স্থ মানুষজনকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ও বস্ত্রবিতরনের ব্যবস্থাও থাকছে। এছাড়াও তাদের মন্ডপে থাকছে সম্পূর্ন বিনামূল্যে মেডিক্যাল চেকআপ ও ঔষধ দেওয়া হবে। এরসাথে নানান সামাজিক সচেতনতামূলক হ্যান্ডবিল দর্শনার্থীদের বিতরন করা হবে ও সাথে থাকছে ভোকাল অ্যাড। মোটামুটিভাবে ৬৫তম বছরে অন্যমোড়ে দেখা যাবে রামপুরহাট হাটতলা সার্বজনীনকে এই আশায় বুক বাঁধছেন রামপুরহাট শহরবাসী।
Wednesday, September 26, 2018
New
বীরভূম জেলায় প্রথম দুর্গাপুজোর আবহসঙ্গীত নিয়ে নতুন মোড় আনছে রামপুরহাট হাটতলা সার্বজনীন
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
_Rampurhat BirbhumBarta
Labels:
_Rampurhat BirbhumBarta
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment