বোলপুরে চার নং ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর বন্ধ দোকান খুলে দিলো। এছাড়াও বীরভূমে বনধের আংশিক প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে।
আজ ইসলামপুরের ছাত্র নিহতের ঘটনায় বিজেপি ভারত বনধের নির্দেশ দিয়েছিলো। সেই বনধের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি হলেও বীরভূম ছিলো শান্ত। কিন্তু বীরভূমে এই বনধের আংশিক প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে।
আজ বোলপুরে জামবুনি বাসস্ট্যান্ডে যান চলাচল স্বাভাবিক ছিলো। সরকারি বাস ঠিকমতো চললেও কিছু বেসরকারি বাস বন্ধ ছিলো। বোলপুরে দোকানপাট কিছূ খোলা রয়েছে আর কিছু রয়েছে বন্ধ। আজ বোলপুরে চার নং ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর বন্ধ দোকান খুলে দেয়। বলে জানা গিয়েছে।
অন্যদিকে সিউড়িতে বাস চলাচল স্বাভাবিক ছিলো। সরকারি বাস ঠিকমতো চললেও কিছু বেসরকারি ঠিকমতো চলাচল করছিলো না। ফলে নিত্য যাত্রীদের অনেক সমস্যা হচ্ছে। সিউড়িতে বিজেপির নেতা নির্মল মণ্ডল কে দোকান বন্ধ করার হুমকি দিতে দেখা যায়। কিছু বেসরকারি ব্যাঙ্কের দরজা বন্ধ করে দেয় বিজেপির নেতাকর্মীরা ও সেই দরজার সামনে বিজেপির পতাকা লাগিয়ে দেয়। যদিও অন্য দিনের তুলনায় বীরভূমে সমস্ত জায়গায়, রাস্তা-ঘাটে জনসংখ্যা অনেক কম। যদিও রেল চলাচল স্বাভাবিক বীরভূমে। সিউড়িতে এই বনধের জন্য বিজেপির নেতাকর্মীরা এক মিছিল বের করে সেই মিছিল সিউড়ি গোটা শহর পরিক্রমা করে ও খোলা দোকান দেখলেই ওনারা বন্ধ করার হুমকি দেন। ঠিক এমনটাই জানা গিয়েছে।
অন্যদিকে বীরভূমে মহঃবাজারে একই পরিস্থিতি। এখানে বিজেপির সমর্থকরা রাস্তা অবরোধ করে ও নানারকম স্লোগান দিতে থাকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় পুলিশ। পুলিশ ওদেরকে এই অবরোধ তুলে নিতে বললে দুই পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। এই ঘটনার জেরে ওই ঘটনাস্থলে আরোও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত অবরোধকারীরা এই অবরোধ তুলে নিতে বাধ্য হয়।
মল্লারপুর, ময়ূরেশ্বর বাকি শহর বা গ্রাম গুলিতে অন্য দিনের মতো আজকেও একই ছবি দেখা গেছে। মল্লারপুরে সকাল থেকে বাজার হাট ও দোকান বন্ধ ছিলো। মল্লারপুরে একটি বেসরকারী নার্সারি স্কুলে শিক্ষক-শিক্ষিকা আসা সত্ত্বেও পড়াশোনা হয়নি। মল্লারপুর স্টেশনে রেল অবরোধ করে বিজেপি কর্মীরা। এছাড়াও বেশ কিছু রাইস মিল বন্ধ করে দেওয়া হয়। এদিন সিউড়িতেও সকাল থেকে দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। কিছু কিছু জায়গায় সরকারি বাস থেকে শুরু করে স্কুল, ব্যাঙ্ক, পঞ্চায়েত এবং সরকারি দপ্তর গুলি খোলা ছিল। এই সবকিছুই খোলা ছিল।
যদিও সেইরকম কোনো ঘটনা এই বনধের জেরে বীরভূমে হয়নি। তবে অন্য দিনের মতো আজকে দিনের চেহারাটা অন্যরকম। যদিও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। বীরভূমে নানান জায়গায় পুলিশ সহ কমব্যাট ফোর্স টহলদারি চালাচ্ছে। বীরভূমে বিভিন্ন মোড়ে, মোড়ে পুলিশ পিকেট বসানো হয়েছে। এমনকী পুলিশদেরকে বাইক নিয়ে টহলদারি দিতে দেখা যাচ্ছে।
তথ্যচিত্র:-সৌগত মন্ডল
No comments:
Post a Comment