সৌগত মন্ডল,রামপুরহাট:- স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জ ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর কমিটির পরিচালনায় বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়া গ্রামের একটি ক্লাব। যেটার সংক্ষেপে নাম (ইশক্যাক )এই ক্লাবটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন এলাকার উন্নয়ন মূলক কাজের সাথে যুক্ত এবং গ্রামের সাংস্কৃতি ও সম্প্রীতি বজায় রাখার জন্য এই টুর্নামেন্ট। গ্রামবাসীগণের সক্রিয় সহযোগিতায় এবং, টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দ ও স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন এর পরিচালনায় অত্র এলাকার ঐতিহ্যবাহী স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন এর চ্যালেঞ্জ ট্রফি ফুটবল টুর্নামেন্ট ২০১৮ শুভ উদ্বোধনী করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জি মহাশয।
আরো উপস্থিত ছিলেন ভারতীয় স্টেট ব্যাঙ্ক কলকাতা শাখার প্রাপ্তন সিনিয়র ম্যানেজার তিনি ও একজন ভালো প্রাক্তন ফুটবল প্লেয়ার মাননীয় দেবদাস চ্যাটার্জী মহাশয়। আরো উপস্থিত ছিলেন মল্লারপুর নৈশোভা সাধন সিং মহাশয়, কাষ্টগড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর সুখেন্দু শেখর বিশ্বাস মহাশয ও তার সহকর্মীরা, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মহাশয় ও তার সহকর্মীরা, আরো উপস্থিত ছিলেন কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়া, প্রাক্তন প্রধান নিয়ামত শেখ মহাশয় ও সকল কর্মীবৃন্দ, কাষ্টগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয় এর শিক্ষক মন্ডলী, কাষ্টগড়া সমস্ত প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক মন্ডলী, কাষ্টগড়া বনবিভাগের বিট অফিসার মহাশয় ও তার সহকর্মীরা এবং এলাকার বিশিষ্ট অতিথিবর্গ ও পদাধিকারীগণের উপস্থিতিতে
এই ক্লাবের সম্পাদক জাহাঙ্গীর খান ও সভাপতি বিবেক গুপ্ত মহাশয় জানান এলাকার ক্রীড়া চর্চার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টের আজ প্রথম দিন পুরোন্দপুর ও ঝাড়খান্ড এই দুটি দলকে নিয়ে খেলা শুরু করেছি। এলাকার হাজার হাজার ফুটবলপ্রেমীরা এই খেলা দেখার জন্য ভিড় করেন এবং শান্তিপূর্ণভাবে এই খেলা দেখেন ও সহযোগিতা করেন। এই ফুটবল টুর্নামেন্ট চলবে আগামী ১১/১১/২০১৮ তারিখ পর্যন্ত।
Thursday, October 11, 2018
New
নকআউট ফুটবল টুর্নামেন্ট
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
_Rampurhat BirbhhumBarta
Labels:
_Rampurhat BirbhhumBarta
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment