সৌগত মন্ডল,সিউড়ি :- এদিন বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত দুর্গাপুরে "উপহার" নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা আবার গরীব বাচ্চাদের মুখে হাসি ফোটালো। এই গ্রামের অঙ্গনওয়াড়ি এর ৬৫ জন শিশুদের জন্য নতুন পোশাক উপহার করলো এই সংস্থা। শুধু পোশাক উপহার ই নয় টিফিন খাবারের আয়োজন করা হয়েছিলো।
"উপহার" এর এই প্রচেষ্টা দেখে খুশি গ্রামের মানুষ সহ অঙ্গনওয়াড়ি এর শিক্ষিক-শিক্ষিকা। এই গ্রামের বাসিন্দা সেখ জিয়ারুল এই "উপহার" সংস্থার সঙ্গে তৎপর হয়ে সহযোগিতা করেছেন।
ওনার বক্তব্য "উপহার" সংস্থার এই রকম প্রচেষ্টার কথা শুনে উনি প্রথম থেকেই অনুপ্রাণিত হোন এবং সহযোগিতা করতে এগিয়ে আসেন। গ্রামের বাসিন্দারা বলেন এরকম প্রচেষ্টা এই গ্রামে আগে কোনো গ্রুপ বা সংস্থা করে নি। এই সংস্থার এরকম তৎপর প্রচেষ্টা এবং মানবিক ইচ্ছে দেখে ওনারা খুব খুশি এবং এরকম আরো অনেক কর্মসূচি যেনো "উপহার" সংস্থা করতে পারে তার জন্য অনেক শুভেচ্ছা ও শুভ কামনা করেছেন।
উপহার গ্রুপ এর প্রিয়নীল পাল, মৃণাল চক্রবর্তী প্রভৃতি সদস্যরা জানান অনেক সংস্থা আছে যারা কাজ করে, কিন্তু তারা অনেক সময়ই আসল যাদের দরকার তাদের এড়িয়ে যায় এবং কোনো স্থান কে বাইরে থেকে দেখেই বিচার করে নেন, কিন্তু আমাদের "উপহার" প্রতি স্থানে গিয়ে মানুষের সার্বিক পরিস্থিতি বিচার করে নিজেদের সামর্থ্য মতোন কর্মসূচি করে থাকে, ওনারা বাকি গ্রুপ এবং স্বেচ্ছাসেবী সংস্থাদের এই একই অনুরোধ করেন যেনো তারা ভালো করে পরিসংখ্যান করে কর্মসূচি করে তাহলে যাদের দরকার তারা উপকৃত হবে। ওনারা আরো মানুষের আশীর্বাদ আর সহযোগিতা আশা করেন।
Thursday, October 11, 2018
New
"উপহার" সংস্থা আবার হাসি ফোটালো শিশুদের মুখে
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
_suri BirbhumBarta
Labels:
_suri BirbhumBarta
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment