অকাল বোধনের মা দুর্গা রামপুরহাটের বসোয়াতে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, October 5, 2018

অকাল বোধনের মা দুর্গা রামপুরহাটের বসোয়াতে

সৌগত মন্ডল,রামপুরহাট:- রামপুরহাট ২নং ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্গত বসোয়া গ্রামের দক্ষিণ পাড়ায় পূজিত হয় অকাল বোধনের মা দুর্গা। দুর্গাপূজা করা হয় শরৎকালে। অকাল-বোধন করে দুর্গাপূজার প্রচলন করেন রামচন্দ্র। অকালবোধন অর্থ অসময়ে জাগরণ। অন্য সব প্রতিমার যে ছবি দেখা যায় তা থেকে এই প্রতিমা একটু আলাদা। এই প্রতিমার পাটে লক্ষি, সরস্বতী, কার্তিক, গনেশের পরিবর্তে রাম, লক্ষণ ও হনুমান দেখা যায়। পূজোর সময় এই মন্ডপে পার্শ্ববর্তী গ্রাম ও দূর দূরান্ত গ্রাম থেকে ভিড় উপচে পড়ে। এই পূজোটি তপশিল ও  ও.বি.সি সম্প্রদায়ের মানুষেরা এই প্রতিমা পূজো করেন। তারা মনে করেন সব মানুষের সমান অধিকার আছে পূজো করার, শুধুমাত্র ব্রাহ্মণরাই করতে পারবে তার কোনো কথা নেই। পূজো মন্ডপের উদ্যোক্তা মধুসূদন মাল ও রাম দাস জানায়, "আমাদের পিতাদের আমল থেকে এই পূজো হয়ে আসছে। তারা আরও জানায় আগেকার দিনে নিম্ন সম্প্রদায়ের মানুষদের কে মন্দির প্রাঙ্গণে উঠতে দিত না কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা, দূর থেকে মা এর দর্শন করে তাদের ফিরে আসতে হতো। তাই তখন আমাদের পিতারা এই পাড়ায় নিজেরাই এই পূজো শুরু করেছিলো, আর বর্তমানে এখন আমরাই এই পূজো করছি। আমরা যুজু বেদ ধরে পূজো করি, তাই আমরা ওমঃ শব্দটি উচ্চারণ করিনা তার বদলে নমঃ উচ্চারণ করি।" গ্রামের বাসিন্দারা জানায়, পূজোর সময় গ্রাম ছেড়ে তারা কোথাও যায়না, পূজোর চারটি দিন তারা মিলে মিশে খুব আনন্দের সঙ্গে কাটায়।

No comments:

Post a Comment