ধান চুরির অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত কানাচি গ্রামে। আজ দুপুরে কানাচি গ্রামের বাসিন্দা সায়েম সেখ তার ধান দিচ্ছিলেন ওই গ্রামেরই বাসিন্দা সৌমিত্র মিত্র নামে এক ধানের আরত ব্যবসায়ীকে। ধান মালিক সায়েম সেখ অভিযোগ করেন যে ধান দেওয়ার সময় ওজন দাড়ীতেই প্রতি বস্তায় পাঁচ কেজি করে ধান চুরি যাচ্ছিল এবং সেটাই তাঁরা বুঝতে পারে এবং আটকে রাখা হয় দুই জনকে অভিযুক্ত দুই যুবকের নাম সৌমিত্র মিত্র ও রমেশ বাউরি। খবর দেওয়া হয় মল্লারপুর থানায়। পুলিশ আসে এবং অভিযুক্তদের গ্রেফতার করে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।
তথ্যচিত্র:- সৌগত মন্ডল
No comments:
Post a Comment