জেলাস্তরে বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করল বেলদা কলেজ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, November 7, 2019

জেলাস্তরে বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করল বেলদা কলেজ



সৌমি মুখার্জী ও ‍অঙ্কিতা মহাপাত্র,মেদিনীপুর:- পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় মেদিনীপুরে অনুষ্ঠিত হয়েছিল জেলাস্তরে বিজ্ঞান মডেল প্রতিযোগিতা। প্রতিবারের মতো এবারও বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ।
এই  প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে হিজলী কলেজ , দ্বিতীয় স্থান অধিকার করেছে বেলদা কলেজ ,তৃতীয় স্থান অধিকার করেছে গড়বেতা কলেজ।বেলদা  কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিবারের ন্যায় এবারও  এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং এই বার তারা  দ্বিতীয় স্থান অধিকার করেছে ।বেলদা কলেজের জুলজী বিভাগের  ছাত্রছাত্রী পার্থশেখর গিরি, রহমান সুনেহেরা মান্তু, দেবলীনা জানারা দ্বিতীয় স্থান দখল করে।
 তাদের এইবারের থিম ছিল  টেকনোলজি ফর এ বেটার লাইফ কমিউনিটি।বেলদা  কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের এই সাফল্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন  শিক্ষক ডঃ সুনির্মল গিরি ও ডঃ অভিজিৎ কুমার দে মহাশয়কে এছাড়াও বেলদা কলেজের অধ্যক্ষ মহাশয়ের কাছে তারা খুবই কৃতজ্ঞ বলে জানায়। এছাড়াও তাদের কলেজের বিভিন্ন সিনিয়র দাদা- দিদিরা তাদের এই কাজে সাহায্য করেছে।ছাত্রছাত্রীদের সাফল্যে খুশির হাওয়া কলেজে।

No comments:

Post a Comment