১৯৬তম বর্ষে পদার্পণ খড়িয়পের শ্মশান কালী পুজো - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, November 25, 2019

১৯৬তম বর্ষে পদার্পণ খড়িয়পের শ্মশান কালী পুজো


২৫নভেম্বর, হাওড়া, অয়নতিকা ঘোষ:-
হাওড়া জেলার আমতার খড়িয়পের কালী পুজো ১৯৬ তম বর্ষে পদার্পন করল। প্রতি বছরের মতো এই বছরেও অগ্রহায়ণের অমাবস্যায় এই পুজো হয়ে থাকে। এ পুজো উপলক্ষ্যে সাত-আট হাত লম্বা বিশাল দেহের কালী প্রতিমা তৈরী করা হয়। কালী পুজো উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে পক্ষকাল ব্যাপী মেলার আয়োজন করা হয়।
 এ মেলায় প্রায় হাজার মানুষের সমাগম ঘটে। ভক্তদের মানসিক পূরণের জন্যই শতাধিক ওইদিন পাঠা বলি হয়। মেলায় বসে বহু দোকান, জিলাপি-পাঁপড় থেকে শুরু করে কাঠের জিনিস, খেলনা ইত্যাদি। পুজোর শেষে মন্দিরে মাকে দর্শনের পরই দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীরা ভিড় জমান সেইসব দোকানগুলিতে। সারা রাতের পুজোর পর হয় অন্নকূট ও প্রসাদ বিতরন।

No comments:

Post a Comment