বিশেষ সংবাদদাতা :-মহা সাড়ম্বরে সুবর্ণ জয়ন্তীবর্ষ উদযাপন করলো হুগলী জেলার "হরিপাল আশ্রমিক" নাট্যদল। এই উপলক্ষে ২৪ শে নভেম্বর, রবিবার সকাল ১০ টায় স্টেশন সংলগ্ন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পা মেলান, দলের সকল সদস্য -সদস্যা, জেলার একাধিক নাট্যদলের প্রতিনিধি ,এলাকার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ অগণিত নাট্য মোদী ও সংস্কৃতিপ্রেমী মানুষও ।
১লা ডিসেম্বর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন নাট্যদলের সভাপতি মাননীয় রঘুনাথ চৌধুরী মহাশয়।উপস্থিত ছিলেন জাহান্নামের সমাচার নাটকের পরিচালক শ্রী অভি চক্রবর্তী, শ্রী রাকেশ ঘোষ ,অতনু সরকার ,সুরজিৎ সিনহা ,বিশিষ্ট সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ প্রমূখ। সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে বছরভর নানা কর্মসূচি পালন করেছে হরিপাল আশ্রমিক যেমন :স্বেচ্ছায় রক্তদান ,বৃক্ষ রোপন ,বৃক্ষ বিতরণ ,বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ,আন্ত:ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ইত্যাদি। সুবর্ণ জয়ন্তী উদযাপনের একেবারে শেষ প্রান্তে তাঁরা আয়োজন করেছিলেন এক বিশাল নাট্যমেলার ।স্থানীয় হরিপাল লোকমঞ্চে ১ -১৫ ডিসেম্বর বীরভূম ,কলকাতা সহ ভিন্ন জেলার নাট্য দল সর্ব মোট ১০ টি নাটক মঞ্চস্থ করে ।এই উপলক্ষে ৮ ই ডিসেম্বর *হরিপাল আশ্রমিক* পরিবেশন করে মনোজ মিত্র রচিত *দেবী সর্পমস্তা* নাটক,পরিকল্পনায় ছিলেন শ্রী ভাস্কর দাস ।সংস্থার বর্ষীয়ান সদস্যরা পরিবেশন করেন *একটি অবাস্তব গল্প* নাটকটি ।উৎসবের বিভিন্ন দিনে এলাকার গুণীজন সহ নাট্য পরিচালক ,নাট্যকর্মী, এবং দলের প্রতি সদস্যকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় ।দলের বর্তমান সম্পাদক ভাস্কর দাস জানান -"এই ভাবেই থিয়েটার কে সঙ্গী করে নাট্যমোদী বন্ধুদের আত্মিক বন্ধনে আবদ্ধ করে হরিপাল আশ্রমিক শতবর্ষে পদার্পণ করুক ---এই আশা রাখি ,জয় থিয়েটারের জয়"
Sunday, December 15, 2019
New
পায়ে পায়ে পঞ্চাশ হরিপাল আশ্রমিকের
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment