অঙ্কিতা মহাপাত্র,নদীয়া :- ছোটদের শিক্ষাপদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে চলেছে কেমব্রিজ মন্টেশরী প্রি স্কুল। এই প্রথম নদীয়ার কল্যাণীতে খুলছে স্কুলটি। ২৩ তম কল্যাণী বইমেলায় এসে একথা জানালেন কেমব্রিজ মন্টেশরী স্কুল এর প্রিন্সিপাল জুহি কপিল।
সোমবার ছিল ২৩তম কল্যাণী বইমেলার শেষদিন। এই মেলাতে "কেরিয়ার টকিজ" এডুকেশন ফেয়ারের আয়োজন করে। এই কেরিয়ার টকিজ সেখানে বিভিন্ন স্কুল ও ইউনিভার্সিটি মিলিয়ে মোট ৮টি স্টল এর ব্যবস্থা করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্র-ছাত্রীরা কি বিষয় নিয়ে পড়াশুনা করলে তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে সেই নিয়েই আয়োজিত হয় এই এডুকেশন ফেয়ার টি।
কেমব্রিজ মন্টেশরী স্কুল এর প্রিন্সিপাল জুহি কপিল জানিয়েছেন, ১থেকে ৬ বছর বয়সী শিশুদের ভর্তি নেওয়া হবে। সকালের টিফিন থেকে দুপুরের লাঞ্চ সব ব্যবস্থা থাকছে স্কুলে। শুধু তাই নয়, থাকছে সিসিটিভি ক্যামেরা। যা সরাসরি যোগ করা হবে পরিবারের মোবাইলে। ফলে অফিস হোক কিংবা বাড়ি শিশুটির পরিবার মোবাইলে দেখতে পারবেন তাঁর সন্তানকে। শিশুদের পড়াশুনা থেকে খেলাধুলা,নাচ,গান যোগা সবই শেখানো হবে স্কুলটিতে।
এছাড়া সম্পূর্ণ বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ করে দিচ্ছে জার্মান এডুকেশন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর এই জার্মান এডুকেশন এ ভর্তি হতে পারবেন ছাত্র -ছাত্রীরা। জার্মান এডুকেশন এর ডিরেক্টর সৈলাজ শ্রীবাস্তব জানিয়েছেন, শুধুমাত্র সেমিস্টার ফিস ছাড়া আর কোনো টাকা দিতে হবে না ছাত্র-ছাত্রীদের। ৪ বছর ও ২ বছরের কোর্স করানো হবে । কোর্স শেষে চাকরি পাবেনই শিক্ষার্থীরা, এমনটাই দাবি ডিরেক্টরের।

No comments:
Post a Comment