কাকতাড়ুয়ার বদলে এবার জমিতে রাখুন কুকুর,ভাইরাল হবেন আপনিও - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, December 4, 2019

কাকতাড়ুয়ার বদলে এবার জমিতে রাখুন কুকুর,ভাইরাল হবেন আপনিও

শ্রেয়া সাহা; জমিতে কাকপক্ষী তাড়াতে কাকতাড়ুয়ার ব্যবহার চলে আসছে আদ্যিকাল থেকে,আর তা বহুল প্রচলিত।
হনুমানের তান্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন কর্ণাটকের এক কৃষক।কিভাবে আটকাবেন জমিতে হনুমানের উৎপাত? তারপরই উধাও হনুমানের দল। অনেকবার ভেবেছেন হনুমান তাড়াতে বাঘ নামাবেন তিনি জমিতে।কিন্তু বাঘ চাইলেই তো আর বাঘ মেলে না!
তাই নিজের পোষ্য কুকুরকে বাঘ বেশে জমিতে নামিয়ে দিলেন।অতিষ্ট হয়ে কৃষক নিজের পোষ্যের গায়ে রঙ করে ছেড়ে দেন জমিতে৷আশপাশের ক্ষেতে কাজ করা চাষিদেরও বুঝতে লেগে গেছিল অনেক সময়। ঘটনাটি আজকের নয়,বছর তিনেক আগের। সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে কৃষকের এই অভিনব বুদ্ধি।আর তাতেই নেটিজেন দের মন জয় করেছে এই কৃষকের অভিনব বুদ্ধি।

No comments:

Post a Comment