শ্রেয়া সাহা ; শাক-সব্জির দাম বাড়ছে শীতের উত্তরের হাওয়ার মতোন হুহু করে,পেঁয়াজ এর কথা নাই বা তুললাম।
তাহলে কেন পিছিয়ে থাকবেন ইনি?
তাই সবার মূল্য বৃদ্ধির গতির সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে দাম বাড়ল রান্নার গ্যাসের।
আজ থেকেই বৃদ্ধি হল গ্যাসের দাম।এবার থেকে এনাকে ঘরে আনতে গেলে ব্যায় করতে হবে ৭২৫ টাকা ৫০ পয়সা।
প্রথা অনুযায়ী কেন্দ্রের সরকার বছরে ১৪.২ কেজি ওজনের বারোটি সিলিন্ডারের ভর্তুকি দেয়।এই ভর্তুকিহীন দামে গ্যাস কেনেন গ্রাহক,আর ভর্তুকির টাকা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
আর এই ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ১৯ টাকা বেড়ে হল ৭২৫ টাকা ৫০ পয়সা।বিগত মাস গুলিতেও এভাবেই মূল্য বৃদ্ধির প্রতিযোগিতায় জিতে ছিল আমাদের রান্নার গ্যাস অর্থাৎ চার মাসে মূল্য বৃদ্ধি হল ১২৪ টাকা।
মাথায় হাত এবার পড়লো তো তাহলে ?


No comments:
Post a Comment