সংবিধান বাঁচাও কর্মসূচি নিয়ে ধর্নায় বসলেন বীরভূমের হাঁসন কেন্দ্রের বিধায়ক মিলটন রশীদ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, December 23, 2019

সংবিধান বাঁচাও কর্মসূচি নিয়ে ধর্নায় বসলেন বীরভূমের হাঁসন কেন্দ্রের বিধায়ক মিলটন রশীদ


রিন্টু পাঁজা, বীরভূম: গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের দাবিতে সংবিধান বাঁচাও কর্মসূচী নিয়ে ধর্নায় বসলেন বীরভূমের হাঁসন কেন্দ্রের বিধায়ক মিলটন রশীদ।গত ১৮/১২/২০১৯ বুধবার থেকেই রামপুরহাট মহকুমা শাসকের  দপ্তরের সামনে নিজে এবং কর্মীদের নিয়ে লাগাতার ধর্নায় বসেছেন।
আজ তার ষষ্ঠ দিন। বিধায়ক মিলটন রশীদ জানান " ক্যাব, এনআরসি বিল সংসদে পাশ হয়েছে আপনারা তার বিরোধিতা করুন শান্তি পূর্ণ ভাবে। কোনো অশান্তিপূর্ণ আন্দোলন করবেন না। সকলকে বুঝতে হবে সরকারি সম্পত্তি নষ্ট করলে তাতে আমাদের অর্থাৎ জনসাধারনের ক্ষতি। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার জন্য সকলের কাছে আবেদন জানান তিনি।
তিনি আরো জানান,  ক্যাব আইন যেন পত্যাহার করা হয়, আর একটা বড় দাবি জনসাধারনের কাছে নিজের নিজের এলাকার বিশৃঙ্খলা তৈরী করে অগণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে মানুষের মানসিকতা দয়াকরে নষ্ট করবেন না এটা আমার সবচেয়ে বড় দাবি আমার জন প্রতিনিধিরা আছি, আমরা আপনাদের জন্য লড়াই করবো দয়াকরে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। সম্প্রীতি বজায় রাখুন এবং মানুষের মানসিকতা যেন কোথায়ও ঘাটতি না হয় সেটা লক্ষ্য রাখবেন এইটুকুই অনুরোধ, তার জন্য এই কনকনে শীতে লাগাতার পাঁচ দিন পাঁচ রাত কষ্ট করে বসে আছি এই ধর্না মঞ্চে।

No comments:

Post a Comment