বিশেষ সংবাদদাতা,বেহালা:-23 শে জানুয়ারি, বৃহস্পতিবার কলকাতার জেমসলং সরণির সংযোগস্থলে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উপলক্ষে সুসম্পর্ক(এন.জি.ও) এর উদ্যোগে আরো একটি উল্লেখযোগ্য প্রয়াস গ্রহন করা হয়।
প্রায় ৩০জনেরও বেশি শিশু নিয়ে আয়োজন করা হয় একটি প্রভাতফেরির, প্রতিনিধিত্ব করেন সুসম্পর্কের কোষাধক্ষ্য শোভন ভট্টাচার্য নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অথিতি ডাক্তার নীলাদ্রি শেখর দোলুই ।
তারপরেই সুসম্পর্ক পঞ্চাশের বেশি দুস্থ বাচ্চার হাতে তুলে দেয় স্কুলের ব্যাগ এবং অন্যান্য খাবার সামগ্রী।
উপস্থিত ছিলেন এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার শ্রীঅরবিন্দ সিংহ, অথিতি অন্তরা সেন এবং সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষে সংস্থার কর্ণধার জানিয়েছেন সমাজের প্রতিটি স্তরের মানুষ এগিয়ে আসলে ভবিষৎতে অনেকবেশি সমাজসেবা করতে পারবে সুসম্পর্ক l



No comments:
Post a Comment